| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মৌলিক ভিত্তি লজিক গেইট। নিচে দুটি লজিক গেইটের নমুনা দেওয়া হয়েছে-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ঐ পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ঐ একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হবে, এ ঘটনাকে কাল দীর্ঘায়ন বলে।
আমরা জানি, পরম শূন্য তাপমাত্রায় অর্ধ পরিবাহীর ইলেকট্রনগুলো পরমাণুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এই তাপমাত্রায় সমযোজী অণুবন্ধনগুলো খুবই সবল হয় এবং সবগুলো যোজন ইলেকট্রনই সহযোগী অণুবন্ধ তৈরিতে ব্যস্ত থাকে। ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাপমাত্রা বৃদ্ধি করলে কিছু সংখ্যক সমযোজী অণুবন্ধ ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করার মতো যথেষ্ট শক্তি অর্জন করে এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। এসময় সামান্য বিভব পার্থক্য প্রয়োগে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহ সৃষ্টি করে অর্থাৎ এর পরিবাহকত্ব বৃদ্ধি পায়। পরিবাহিতা রোধের ব্যস্তানুপাতিক হওয়ায় তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে।
উদ্দীপকের বর্তনীটি থেকে দেখা যায়, A ও B সুইচদ্বয়ের যেকোনো একটি বন্ধ থাকলে বাতিটি জ্বলবে না। শুধুমাত্র উভয় সুইচ খোলা থাকলে তবেই বাতিটি জ্বলতে থাকবে। সুতরাং বলা যায় চিত্রের বর্তনীটি NOR গেইট। এর সত্যক সারণি নিম্নরূপ :
উদ্দীপকের সত্যক সারণি হতে বোঝা যায় এটি NAND gate। অপরদিকে দুটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হয় এমন দুটি লজিক গেইট হচ্ছে (i) OR গেইট এবং (ii) X-OR গেইট।
অতএব, উদ্দীপকের সত্যক সারণির লজিক গেইটের সাহায্যে এমন দুটি লজিক গেইট বাস্তবায়ন করা হলো যাদের দুটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হবে।