A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ…’ যশোর বোর্ড ২০২২ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — মহাকর্ষ ও অভিকর্ষ🔢 সৃজনশীল নং ১৭🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হতে 3.6 × 104 km উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হলো। যেখানে অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m s-2। পৃথিবীর ব্যাসার্ধ এবং মহাকর্ষ ধ্রুবক যথাক্রমে 6.4 × 106 m এবং 6.7 × 10-11 N m2 kg-2 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ হলো পার্কিং কক্ষপথ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মহাকর্ষীয় ধ্রুবক G, পৃথিবীর ভর M, পৃথিবীর ব্যাসার্ধ R, অভিকর্ষজ ত্বরণ g এবং বস্তুর ভর m হলে, বস্তুটির মুক্তিবেগের রাশিমালা, Ve = 2GMR ও ve=2gR হতে দেখা যায় যে, বস্তুর ভর m অনুপস্থিত। সুতরাং বস্তু ছোট, বড়, ভারী বা হালকা যাই হোক না কেন তাকে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চিরকালের জন্য চলে যেতে হলে একই বেগ দিতে হবে। অর্থাৎ মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, উচ্চতা, h = 3.6 × 104 km = 3.6 × 107 m

মহাকর্ষীয় ধ্রুবক, G = 6.7 × 10-11 Nm2 kg-2

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m

পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, g = 9.8 m s-²

কৃত্রিম উপগ্রহের বেগ, v = ?

আমরা জানি, 

বাv=GMR+h=gR2R+h[∵g=GMR2 বা GM=gR2]=9.8 ms−2×(6.4×106 m)26.4×106 m+3.6×107 m=3076.8766 m s−1

অতএব কৃত্রিম উপগ্রহের বেগ 3076.8766 m s-1

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"গ" 'নং হতে পাই, কৃত্রিম উপগ্রহের বেগ, v = 3076.8766 m s-¹

পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m

পৃথিবীর পৃষ্ঠ হতে উচ্চতা, h = 3.6 × 104 km

= 3.6 × 104 × 1000 m = 3.6 × 107 m

পর্যায়কাল, T = ?

আমরা জানি, v=2π(R+h)T

বা, T=2π(R+h)v

=2×3.1416(6.4×106 m+3.6×107 m)3076.8766 m s−1

= 86583.803 s = 24.05 h

≈ 24 ঘণ্টা (প্রায়)

যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল পৃথিবীর নিজ অক্ষের আবর্তন কাল (T = 24 ঘণ্টা) সমান হয় তখন পৃথিবীর সাপেক্ষে স্থির বলে মনে হয়। এ ধরনের উপগ্রহকে ভূ-স্থির উপগ্রহ বলে। যেহেতু এই উপগ্রহের আবর্তনকাল 24 h তাই কৃত্রিম উপগ্রহটি ভূ-স্থির উপগ্রহ হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ…’ যশোর বোর্ড ২০২২ – মহাকর্ষ ও অভিকর্ষ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”