A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত…’ যশোর বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৮🏫 বোর্ড: যশোর বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 kg। P বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে।

উত্তর:

কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

উত্তর:

আমরা জানি, P=Wt বা, W=Pt
এখন, ক্ষমতার SI একক ওয়াট, সময়ের SI একক সেকেন্ড এবং কাজের SI একক হলো জুল। সুতরাং উপরের সমীকরণে P==1 W এবং t=1 s বসালে W এর যে মান পাওয়া যায় তাই 1 জুল।

W=1 W×1 s=1Ws=1 J

এ কারণে এক ওয়াট-সেকেডকে এক জুল বলা যায়।

উত্তর:

এখানে, বস্তুর ভর, m=2 kg
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2
ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি, T=6146.56J
সময়, t=8 s
ভূমি স্পর্শের মুহূর্তে বেগ, v = ?
আমরা জানি,

T=12mv2

বা, v2=2 T m=2 T m=2×6146.56 J2 kg

v=78.4 ms1

অতএব, উদ্দীপকের বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ 78.4 m s1.

উত্তর:

এখানে, ‘বস্তুর ভর, m=2 kg
বস্তুর আদি বেগ, u=0 m s1
ভূমি স্পর্শের মুহূর্তে বেগ, v=78.4 m s-1 [‘গ’ হতে]
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2
4 s পরে বেগ, v1= ?
এখন, v1=u+gt1=0 m s1+9.8 m s2×4 s=39.2 m s1

ধরি, বস্তুটি ভূমি থেকে h উচ্চতায় ছিল,

h=ut+12gt2=0+12×9.8 m s2×(8 s)2=313.6 m

 

4 s এ বস্তুটির অতিক্রান্ত উচ্চতা x হলে,

x=ut1+12gt12=0+12×9.8 m s2×(4 s)2=78.4 m

আবার, h উচ্চতায় গতিশক্তি,

T1=12mu2=12×2 kg×(0 m s1)2=0 J

h উচ্চতায় বিভবশক্তি, U1=mgh=2 kg×9.8 m s2×313.6 m

=6146.56 J

h উচ্চতায় মোট শক্তি, E1=T1+U1=0 J+6146.56 J

=6146.56 J

আবার, 4 s পরে গতিশক্তি, T2=12mv12

=12×2 kg×(39.2 m s1)2
=1536.64 J

4 s পরে বিভবশক্তি, U2=mg(hx)

=2 kg×9.8 m s2×(313.678.4)
=4609.92 J

4 s পরে মোট শক্তি, E2=T2+U2=1536.64 J+4609.92 J

=6146.56 J

আবার, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি,

T3=12mv2=12×2 kg×(78.4 m s1)2=6146.56 J

ভূমি স্পর্শের মুহূর্তে বিভবশক্তি, U3=mg×O=0 J

ভূমি স্পর্শের মুহূর্তে মোট শক্তি, E3=T3+U3=6146.56 J

উপরের গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায়, E1=E2=E3

অতএব, উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত…’ যশোর বোর্ড ২০২৪ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”