| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘লিও টলস্টয়-এর বিখ্যাত…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৬ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

লিও টলস্টয়-এর বিখ্যাত ছোটোগল্প ‘How Much Land Does a Man Needed?’ যেখানে রশিয়ার এক লোভী কৃষক পাহমকে নিয়ে গল্পের কাহিনি। কোনো এলাকায় কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন। একদিন তিনি এক উর্বর পাহাড়ি এলাকায় জমি কেনার প্রস্তাব পান, যেখানে মাত্র এক হাজার রুবল-এর বিনিময়ে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যতটুকু জমি ঘুরে আসতে পারবেন ততটুকুর মালিক হতে পারবেন। সকালে যাত্রা শুরু করে শর্তমতে পাখম একটি টুপিতে এক হাজার রুবল রেখে নিজের জন্য অনেক জমি দখল করে সূর্যাস্তের পূর্বেই নির্ধারিত স্থানে এসে মুখ থুবড়ে পড়ে মারা যান। তার অধিকৃত জমি সব পড়ে রইল, ভোগ করতে পারলেন মাত্র সাড়ে তিন হাত জমি।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২৮
ফরাসি ভাষায় 'নেকলেস' গল্পটির নাম 'La Parure'.
বান্ধবীর হার হারানোতে মাদাম লোইসেলের সংসারে যে ভয়াবহতা নেমে এসেছিল তা ছিল দশ বছরের কঠোর দারিদ্র্য, খঋণ ও মানসিক যন্ত্রণার এক নির্মম অধ্যায়।
মাদাম লোইসেল হারটি হারানোর পর নতুন হার কিনে ফেরত দিতে সিদ্ধান্ত নেয়। হার কেনার জন্য করা ঋণ শোধ করতে দশ বছর কঠোর পরিশ্রম, ত্যাগ ও দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়। তারা একটি আটপৌরে বাসায় ওঠে, মাতিলদা নিজেই রান্নাঘর পরিষ্কার, বাজার করা এবং কাপড় কাচার মতো সব কাজ করতে থাকে। এই দশ বছর তাদের যৌবন, সৌন্দর্য ও স্বপ্ন হারিয়ে যায় এবং তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে।
ঘটনাগত মিল না থাকলেও উদ্দীপকের পাখম এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনায় অতিরিক্ত লোভ ও বস্তুগত সম্পদের প্রতি মোহের মিল রয়েছে।
'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের ভাবনা ছিল ধনী ও বিলাসী জীবনের প্রতি এক অসুখী আকাঙ্ক্ষা। সে তার সাধারণ জীবনকে ঘৃণা করত এবং মনে করত ধনসম্পদ ও বিলাসদ্রব্যেই জীবনের সার্থকতা। এই লোভই তাকে বান্ধবীর হার ধরে নিতে ও পার্টিতে যেতে প্ররোচিত করে, যা পরবর্তী তার জীবনে বিপর্যয় ডেকে আনে।
উদ্দীপকের পাখম একজন লোভী ব্যক্তি। তিনি মনে করতেন, বেশি জমি মানে বেশি সুখ ও সমৃদ্ধি। এই লোভই তাকে এক হাজার রুবলের বিনিময়ে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু জমি ঘুরে আসতে পারবেন তার মালিক হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্ররোচিত করে। শেষ পর্যন্ত অতিরিক্ত লোভে তিনি নিজের শক্তির বাইরে গিয়ে দৌড়ান এবং প্রাণ হারান। পাখম ও মাদাম লোইসেলের ভাবনা বস্তুগত সম্পদ অর্জনের মাধ্যমে জীবনের পূর্ণতা খোঁজার। উভয়েই নিজেদের লোভের কারণে তাদের ধ্বংস ডেকে আনে।
'সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে'- উক্তিটি উদ্দীপকের পাখম ও 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের জীবনের ট্র্যাজেডি ও মুক্তির দ্বৈত সত্যকে প্রকাশ করে।
'নেকলেস' গল্পে সামান্য বস্তুটি হলো হীরার হার, যা মাদাম, লোইসেলের জীবনে প্রথমে ধ্বংসের কারণ হয়। কেননা হারটি হারানোর পর দশ বছর তার জীবন অতি কষ্টে অতিবাহিত হয়। কিন্তু একই হার তাকে বাঁচিয়েও দেয়, কারণ এই কঠোর সংগ্রাম তাকে আত্মনির্ভরশীল, দায়িত্ববান ও বাস্তববাদী করে তোলে।
উদ্দীপকের পাখমের কাছে 'সামান্য একটি বস্তু' হলো জমি। জমির লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়- অতিরিক্ত জমি কেনার চেষ্টায় নিজের শক্তি ও সময়ের হিসাব ভুল করেন এবং ক্লান্তিতে মারা যান।
আবার তার মৃত্যুর মাধ্যমে পাঠক বুঝতে পারে যে, অতিরিক্ত লোভের পরিণতি কতটা ভয়াবহ। পাখম ও মাদাম লোইসেল, দুজনের ট্র্যাজেডি অন্যদের সতর্ক করে যে, বস্তুর লোভ জীবনকে ধ্বংস করতে পারে।
'নেকলেস' গল্পের উক্ত লাইনটি উদ্দীপক ও নেকলেস উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। মাদাম লোইসেল হার নামক সামান্য বস্তুর জন্য ধ্বংসের কিনারায় গিয়েও আত্মিকভাবে বেঁচে ওঠেন; আর পাখম জমির লোভে ধ্বংস হয়ে যান। দুটো গল্পই দেখায়, একটি সামান্য বস্তু মানুষের জীবনে কী বিশাল প্রভাব ফেলতে পারে। মাদাম লোইসেলের ক্ষেত্রে বস্তুটি তাকে আধ্যাত্মিক পরিশুদ্ধি দেয়, পাখমের ক্ষেত্রে বস্তুটি তার শারীরিক ধ্বংস ডেকে আনে। তাই বলা যায়, বস্তুর মূল্য তার বাহ্যিক দামে নয়, বরং তা মানুষের চেতনা ও জীবনবোধকে কীভাবে প্রভাবিত করে, তার মধ্যে নিহিত।