A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘‘M’ গ্যাসটি চুনাপাথরের…’ বরিশাল বোর্ড ২০১৭ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘M’ গ্যাসটি চুনাপাথরের তাপীয় বিযোজনে উৎপন্ন হয় ৷

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অতিসূক্ষ্ম ছিদ্রবিশিষ্ট ও ক্রিস্টালাইন গঠনবিশিষ্ট অ্যালুমিনো সিলিকেট, সিলিকা এবং Na, K, Ca, Mg প্রভৃতি ধাতুর সিলিকেটের সমন্বয়ে গঠিত পদার্থ হলো সিরামিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রোটিন হলো পলি অ্যামাইড। প্রোটিনের মনোমার একক হলো অ্যামাইনো এসিড। অসংখ্য অ্যামাইনো এসিড (H2N -CH-  COOH) পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন অণু গঠন করে ।

এ কারণে প্রোটিনকে অ্যামাইনো এসিডের পলিমার বলা হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চুনাপাথরের তাপীয় বিয়োজন—

CaCO3( s)→ΔCaO(s)+COO2( g)

সুতরাং, M গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড (CO2)। CO2 গ্যাসের আণবিক ভর = 44 g

∴ 44 g CO2 = 1 mol CO2

∴5.5 gCO2=5.544 molCO2=0.125 molCO

গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি, 

n mol গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি =32nRT

∴0.125 mol গ্যাসের অণুসমূহের মোট গতিশক্তি =32×0.125×RT

এখানে,

R=8.314 J K−1 mol−1 T=27∘C=300 K

এখন,

=32×0.125×8.314×300=467.66 J

∴ নির্ণেয় গ্যাসের মোট গতিশক্তি 467.66 J।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, L গ্যাসটি আদর্শ গ্যাস;যেখানে PVRT=Z=1 এবং Lডটেট রেখাটি P অক্ষের সমান্তরাল ।

আবার M গ্যাসটি বাস্তব গ্যাস; যেখানে, PVRT=Z<1 এবং লেখচিত্রটি নিম্নগামী। এ কারণে এটি আদর্শ আচরণ করে না। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ সমীকরণসহ বিশ্লেষণ করা হলো- এরপর : 

উদ্দীপকের লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, X গ্যাসটি আদর্শ গ্যাস; যেখানে PVRT=Z=1 এবং X ডটেট রেখাটি P অক্ষের সমান্তরাল।

আবার Y গ্যাসটি বাস্তব গ্যাস; যেখানে, PVRT=Z<1 এবং লেখচিত্রটি RT নিম্নগামী। এ কারণে এটি আদর্শ আচরণ করে না। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ সমীকরণসহ বিশ্লেষণ করা হলো- Y ও X গ্যাসদ্বয়ের মধ্যে Y বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ অনুসরণ করে না। অদির্শ গ্যাসের অবস্থা সমীকরণ, PV = nRT; যেখানে P = চাপ, V = আয়তন, n = মোলসংখ্যা, R = মোলার গ্যাস ধ্রুবক এবং T = তাপমাত্রাকে বুঝানো হয়েছে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে এই সূত্র মেনে চলে। তবে, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ, (δu/δv)T=0;u= গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V = গ্যাসের আয়তন, T = কেলভিন তাপমাত্রা। অপর দিকে যেসব গ্যাস PV = nRT সূত্র মেনে চলে না তারাই হচ্ছে বাস্তব গ্যাস। গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী, গ্যাসের অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের আয়তন একেবারেই নগণ্য নয়। এ কারণেই উচ্চচাপে বাস্তবগ্যাসের আয়তন আদর্শ গ্যাসের থেকে অনেক বেশি। আবার গতিতত্ত্ব অনুযায়ী, গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। চাপ বৃদ্ধিতে এই স্বীকার্যও প্রযোজ্য নয়। কেননা চাপ বৃদ্ধিতে অণুসমূহ খুব কাছাকাছি আসে। তখন আকর্ষণ বল কার্যকর হয়। এজন্য PV = nRT সূত্রটি মেনে চলে না। অর্থাৎ ভ্যানডার সূত্রমতে, 

(P+n2aV˙2)(V−nb)=nRT…....(2)[∵a ও b ধ্রুবক ]

এখন (1) ও (2) নং সমীকরণ হতে পাই

সুতরাং, উল্লেখিত সমীকরণ থেকে দেখা যায়, কোনো গ্যাসের আদর্শ অবস্থায় প্রাপ্ত চাপ অপেক্ষা বাস্তব অবস্থায় প্রাপ্ত চাপ কম হয়। • অর্থাৎ, চাপজনিত ত্রুটির কারণে উচ্চ চাপ ও নিম্নতাপমাত্রায় M বাস্তব গ্যাসটি আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘‘M’ গ্যাসটি চুনাপাথরের…’ বরিশাল বোর্ড ২০১৭ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”