| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘”M” ও “N”-এর…’ কুমিল্লা বোর্ড ২০১৭ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

“M” ও “N”-এর রক্তের গ্রুপ যথাক্রমে A ও B। দুর্ঘটনাজনিত আঘাতের কারণে “M”-এর দেহ থেকে প্রচুর রক্তক্ষরণ হয় কিন্তু “N”-এর তেমনটি নয়। তার হাত সামান্য কেটে রক্তক্ষরণের এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে “M” এর শল্য চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে “N” এর রক্ত দেওয়ার ইচ্ছা পোষণ করলে ডাক্তার তার রক্ত নিতে অপরাগতা প্রকাশ করলেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
করোনারি ধমনির দেয়ালে চর্বি জমে রক্ত প্রবাহে বাঁধা তৈরি হলে অথবা এর প্রবাহপথ সরু হয়ে গেলে, এটিকে যান্ত্রিকভাবে প্রশস্ত করার চিকিৎসা কৌশলই হলো অ্যানজিওপ্লাস্টি।
শিখন বা অনুশীলন সাপেক্ষে বিকল্প উদ্দীপকের প্রতি প্রাণীর মূল উদ্দীপকের ন্যায় প্রতিক্রিয়াকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। এটি এক ধরনের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। যেমন- পরিচিত টক খাবারের কথা শুনলেই মুখে লালা নিঃসৃত হয়, কিন্তু অপরিচিত টক খাবারের কথা শুনলে বা দেখলেও মুখে লালা আসে না।
শিখন বা অনুশীলন সাপেক্ষে বিকল্প উদ্দীপকের প্রতি প্রাণীর মূল উদ্দীপকের ন্যায় প্রতিক্রিয়াকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। এটি এক ধরনের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। যেমন- পরিচিত টক খাবারের কথা শুনলেই মুখে লালা নিঃসৃত হয়, কিন্তু অপরিচিত টক খাবারের কথা শুনলে বা দেখলেও মুখে লালা আসে না।
এক দেহ হতে অন্য দেহে রক্ত সঞ্চালনের জন্য রক্তের গ্রুপের মিল থাকতে হয়। উদ্দীপকে "M" এর দেহে রক্তের প্রয়োজন হলে গ্রুপ ম্যাচ না করায় "N" রক্ত দেওয়ার ইচ্ছা পোষণ করলেও ডাক্তার তার রক্ত নিতে অপরাগতা প্রকাশ করেছেন। রক্তে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে সমগ্র মানবজাতির রক্তকে A, B, AB ও O - এই চারটি গ্রুপে ভাগ করা হয়। এর মধ্যে A গ্রুপের রক্তের অ্যান্টিবডি B ব্লাড গ্রুপের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। অনুরূপভাবে, B গ্রুপের রক্তের অ্যান্টিবডি A গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। একই কারণে ০ গ্রুপের রক্ত নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য ৩টি গ্রুপের রক্তকে জমিয়ে দেয়। শুধু AB গ্রুপের রক্ত অন্য কোন গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ সেখানে কোন অ্যান্টিবডি নেই।
আবার, Rh ফ্যাক্টরের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে যথাক্রমে Rh+ ও Rh- এই দুই গ্রুপে ভাগ করা হয়। Rh- রক্তবিশিষ্ট ব্যক্তির দেহে Rh+ বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার দেহে কোনো প্রতিক্রিয়া দেখা দেয় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ Rh+ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হয়। গ্রহীতা যদি দ্বিতীয়বার দাতার Rh+ রক্ত গ্রহণ করে তাহলে গ্রহীতার রক্তরসের উক্ত বিপরীত অ্যান্টিবডির প্রভাবে রক্ত জমাট বেঁধে যাবে। কাজেই, উপযুক্ত বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় যে, গ্রুপ না মিলিয়ে রক্ত নিলে গ্রহীতার দেহে রক্ত জমাট বেধে গ্রহীতা মৃত্যুমুখে পতিত হবে। এজন্যই গ্রুপ না মেলায় ডাক্তার "M" এর জন্য "N" এর রক্ত গ্রহণ করেননি।