A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘’M’ ও ‘N’…’ যশোর বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৪৫🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

‘M’ ও ‘N’ দুটি চক্র। ‘M’ চক্রের স্থায়ী যৌগ ৩- ফসফোগ্লিসারিক এসিড। ‘N’ চক্রের স্থায়ী যৌগ অক্সালোএসিটিক এসিড।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ে সূর্যশক্তির সাহায্যে পানি ভেঙে অক্সিজেন, ইলেকট্রন, ও হাইড্রোজেনে পরিণত হওয়াকে ফটোলাইসিস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়।

 ক্রেবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড, তাই এ চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়।এই সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল (-COOH) গ্রুপ থাকায় একে ট্রাই-কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা TCA চক্র বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'M' চক্রের স্থায়ী যৌগ হলো ৩-ফসফোগ্লিসারিক এসিড। অর্থাৎ এটি ক্যালভিন চক্র।

চিত্র: ক্যালভিন চক্র

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'M' ও 'N' দ্বারা ক্যালভিন চক্র বা C3 চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্রকে বুঝানো হয়েছে। হ্যাচ ও স্ল্যাক বা C4 চক্রটি ক্যালভিন চক্র বা C3 চক্র অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. C4 চক্র সবুজ উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বায়ুমণ্ডলে অল্প পরিমাণ CO2 থাকলেও মরুজ উদ্ভিদ এই গতিপথ ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারে।

২. মরুভূমিতে পত্ররন্ধ্র আংশিক খোলা থাকে, ফলে কম পরিমাণ CO2 উদ্ভিদের অভ্যন্তরে প্রবেশ করে।

৩. মরুভূমিতে জলীয় বাষ্প কম থাকে এবং মরু অঞ্চলে উচ্চ তাপমাত্রা (30°C – 45°C) ও তীর্যক আলোকরশ্মি বিদ্যমান। এই মরুজ অবস্থায় C3 চক্র খুবই নিম্ন হারে সংঘটিত হবে। কিন্তু C4 চক্র মরুজ অবস্থায় খুব ভালোভাবেই চলতে পারে। কাজেই মরুজ উদ্ভিদ C4 গতিপথ ব্যবহার করে মরুভূমির প্রতিকূল পরিবেশে সালোকসংশ্লেষণ চালিয়ে বেঁচে থাকতে পারে।

৪. C4 উদ্ভিদের ফটোরেসপিরেশন বা সালোকসংশ্লেষণ হয় না। নাতিশীতোষ্ণ অঞ্চলের উদ্ভিদে সালোকসংশ্লেষণ সংঘটিত হয়। কিন্তু C4 গতিপথ সংঘটিত হয় না। অন্যদিকে উষ্ণ অঞ্চলের উদ্ভিদে C4 গতিপথ সংঘটিত হয় কিন্তু সালোকসংশ্লেষণ সংঘটিত হয় না। কাজেই উদ্ভিদে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্যই সালোকসংশ্লেষণ এবং C4 গতিপথ অভিব্যক্তির ধারার উৎপত্তি হয়েছে।

উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে, সালোকসংশ্লেষণের C3 চক্রের তুলনায় C4 চক্র অধিক কার্যকর ভূমিকা পালন করে। অতএব, উদ্দীপকের 'N' চক্র অর্থাৎ C4 চক্রটি অধিক গুরুত্বপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘’M’ ও ‘N’…’ যশোর বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”