A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মাধবী জীববিজ্ঞান ব্যবহারিক…’ বরিশাল বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মাধবী জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে দুটি ভিন্ন গোত্রের উদ্ভিদের ফুল পর্যবেক্ষণ করলো। প্রথম ফুলে উপবৃতি বর্তমান এবং পুংকেশর দললগ্ন। দ্বিতীয় ফুলে গর্ভমুন্ড পালকের ন্যায় এবং পরাগধানী সর্বমুখ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গর্ভাশয়ের ভিতরে যে,টিস্যু থেকে অভিউল বা ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে প্লামেন্টা বা অমরা বলা হয়। গর্ভাশয়ের ভিতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে অমরাবিন্যাস বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথে Nostoc, Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত হয়। সে কারনে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এমন মূলকে কোরালয়েড মূল বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম উদ্ভিদটি জবা ফুল।

চিত্রঃ জবা ফুলের পুষ্পপ্রতীক

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম উদ্ভিদটি Malvaceae গোত্র এবং ২য় উদ্ভিদটি Poaceae গোত্র।

অর্থনৈতিক দিক থেকে Poaceae গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, যব, বার্লি, চিনি, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্যের যোগান দেয়।পৃথিবীর ৬০% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশুর প্রধান খাদ্যে হিসেবে ব্যবহৃত হয়।

বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহনির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকর, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রাত্যহিক ঘরবাড়ি ঝাড়ু দিতে প্র‍য়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদের।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মাধবী জীববিজ্ঞান ব্যবহারিক…’ বরিশাল বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”