| ㅤ | A. Nayan18 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – সংবেদন ও প্রত্যক্ষণ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ।
উদ্দীপকগুলো যদি একটি নির্দিষ্ট দিক বা ধারায় সাজানো থাকে, তবে সেগুলোকে একটি একক বা দল হিসেবে প্রত্যক্ষ করার প্রবণতাকে ধারাবাহিকতা বলে।
প্রত্যক্ষণের সংগঠনের ক্ষেত্রে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারন এটি আমাদের মস্তিষ্ককে বিচ্ছিন্ন উদ্দীপকগুলো থেকে একটি অর্থপূর্ণ রেখা বা বক্ররেখা হিসেবে গ্রহণ করতে সাহায্য করে। যখন কোনো উদ্দীপক একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে, তখন আমরা সেটিকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি অবিচ্ছিন্ন ধারা হিসেবে দেখি। এটি আমাদের চারপাশের জগতকে সহজ ও সুশৃঙ্খলভাবে প্রত্যক্ষণে সহায়তা করে।
দৃশ্যকল্প-১ এ মনোযোগের যে বস্তুনিষ্ঠ শর্ত পরিলক্ষিত হয়েছে সেটি বস্তুনিষ্ঠ শর্তাবলি।
বস্তুজগতের যেসব উপাদান কোনো বিশেষ বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপনে সহায়তা করে তাদেরকে বস্তুনিষ্ঠ শর্ত বলে। উদ্দীপকে বড় বড় বাতি, উচ্চস্বরে গান এবং নতুন নতুন খেলনা যথাক্রমে মনোযোগের আকার, তীব্রতা এবং নতুনত্ব শর্তগুলোকে প্রতিফলিত করে। এছাড়া আরও তিনটি শর্ত যেমন- পুনরাবৃত্তি, গতিশীলতা, গোপনীয়তা মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত হিসেবে কাজ করে।
যে উদ্দীপকগুলো চেতনায় বারবার উপস্থিত হয়, সেগুলো অধিকহারে মনোযোগ আকর্ষণ করে। যেমন- 'একটি ঘোষণা', 'একটি ঘোষণা', 'একটি ঘোষণা'। তাই পুনরাবৃত্তি একটি কার্যকরী শর্ত। আবার যেসব বস্তু বা উদ্দীপক গতিশীল তারা স্থির বস্তুর চেয়ে অধিকতর মনোযোগ আকর্ষণ করে। যেমন- স্থির অবস্থা থেকে হঠাৎ গতিশীল কোনো গাড়ির প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয়। যে সকল বস্তুকে গোপন করার চেষ্টা করা হয় সেগুলোই আমাদের মনোযোগকে বেশি আকর্ষণ করে। কেননা রহস্যাবৃত্ত ঘটনার প্রতি ব্যক্তির মনোযোগ বেশি আকৃষ্ট হয়।
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত অধ্যাস বা দৃষ্টিভ্রেেমর প্রকারভেগুলো হলো প্রাকৃতিক অধ্যাস এবং জ্যামিতিক অধ্যাস।
উদ্দীপক উপস্থিত থাকা সত্ত্বেও তাকে ভুলভাবে প্রত্যক্ষ করাকে অধ্যাস বা দৃষ্টিভ্রম বলে। এটি মূলত উদ্দীপকের ভুল ব্যাখ্যা। প্রাকৃতিক অধ্যাস প্রাকৃতিক কারণে ঘটে, যেখানে উদ্দীপকের ভৌত অবস্থার পরিবর্তনের ফলে আমরা ভুল দেখি। অন্যদিকে, জ্যামিতিক-আলোকীয় অধ্যাস ঘটে রেখা বা জ্যামিতিক আকৃতির বিশেষ বিন্যাসের কারণে, যা আমাদের চোখের রেটিনায় প্রতিচ্ছবি গঠনের প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। দৃশ্যকল্প-২ এর প্রথম চিত্রে গ্লাসের পানিতে আংশিক ডুবানো পেন্সিল বাঁকা দেখাচ্ছে, যা একটি প্রাকৃতিক অধ্যাস। আলোর প্রতিসরণের কারণে পেন্সিলটি তার প্রকৃত অবস্থানের চেয়ে ভিন্নভাবে বা বাঁকা দেখা যায়। দ্বিতীয় চিত্রে একটি জ্যামিতিক কাঠামো দেখানো হয়েছে, যা জ্যামিতিক অধ্যাসের উদাহরণ। আকৃতির পণ্য কোনো উদ্দীপকের সঠিক অবস্থার প্রত্যক্ষণে যে ভ্রান্তি দেখা যায় তাকে জ্যামিতিক অধ্যাস বলে। যেমন- দুটি রেখা সমান হলেও তীর চিহ্নিত রেখা পালক চিহ্নিত রেখার চাইতে ছোট দেখায় এবং লম্বা রেখা আনুভূমিক রেখার চাইতে বড় দেখায়।
পরিশেষে বলা যায়, প্রাকৃতিক কারণে ত্রুটিপূর্ণ সংবেদনের ফলে সৃষ্টি অধ্যাস হলো প্রাকৃতিক অধ্যাস। যেমন- আধা গ্লাস স্বচ্ছ পানিতে একটি সোজা চামচ আংশিক নিমজ্জিত করলে তাকে বাঁকা দেখায়। আবার বস্তুর নির্দিষ্ট জ্যামিতিক গঠনের জন্য যে ভ্রান্তি সৃষ্টি হয় তাকে জ্যামিতিক অধ্যাস