A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ মাইলস্টোন কলেজ – জীবন ও বৃক্ষ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৪তম অধ্যায় — জীবন ও বৃক্ষ🔢 সৃজনশীল নং ৫🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ,⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ মোতাহের হোসেন চৌধুরীর 'সুখ' গ্রন্থটি বারট্রান্ড রাসেলের Conquest of Happiness' গ্রন্থের অনুবাদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখাতে পেয়েছেন।

➤ মনুষ্যত্ব মানবজীবনের সবচেয়ে দামি সম্পদ। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমতুল্য। কিন্তু এই মনুষ্যত্ব অর্জন করতে হলে মানুষকে কঠিন-কঠিন বাধা অতিক্রম করতে হয়। ফুলের ফোটা আর নদীর গতির সাথে তুলনা করে রবীন্দ্রনাথ নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তাঁর মতে মনুষ্যত্বের চেতনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোটায় নয়। আর এ কারণেই তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। 

সারকথা: নদীকে অনেক বাধা পেরোনোর দুঃখ পেতে হয় বলে রবীন্দ্রনাথ ঠাকুর র নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষ কর্তৃক মানুষের উপকার সাধনের দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

➤ বৃক্ষ মানবজীবনের আদর্শ। কারণ বৃক্ষ নিজেকে পরিপুষ্ট করে তোলে শুধু অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করার জন্য।

➤ উদ্দীপকে বৃক্ষের দানের চিত্র তুলে ধরা হয়েছে। বৃক্ষের কাছ থেকে ফুল, ফল, ছায়া, কাঠ ও অক্সিজেন প্রাপ্তির দিকটি তুলে ধরা * হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও বৃক্ষের আত্মত্যাগ ও পরোপকারের নীরব সাধনার কথা বলা হয়েছে। বৃক্ষকে লেখক জীবনের আদর্শ হিসেবে নিতে বলেছেন। বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা পায়। অন্যকে দান করে বৃক্ষ খুঁজে নেয় তার সার্থকতা। তাই বলা যায়, 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে প্রকাশিত বৃক্ষ কর্তৃক মানুষের উপকার সাধনের দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। 

সারকথা: উদ্দীপকে বৃক্ষের কাছ থেকে প্রাপ্ত নানা উপকারের কথা বলা হয়েছে। আলোচ্য প্রবন্ধে বৃক্ষের পরোপকারী চিত্র তুলে ধরা হয়েছে। উভয় স্থানেই বৃক্ষের উপকার সাধনের দিকটি প্রকাশ পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ যা তার প্রাপ্তি, তাই তার দান'- উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে গভীরভাবে তাৎপর্যপূর্ণ ও যৌক্তিক। 

➤ বৃক্ষ ফুলে-ফলে খুঁজে পায় নিজের পরিপূর্ণতা। নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করে বৃক্ষ পায় সার্থকতা। মানবজীবনে সার্থকতা প্রতিষ্ঠায় আমাদের বৃক্ষের মতো হতে হবে।

➤ উদ্দীপকে বৃক্ষের ফুল, ফল, কাঠ, ছায়া, অক্সিজেন দানের কথা বর্ণনা করা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বৃক্ষের জীবনচক্র তথা মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদন সম্পর্কে বলা হয়েছে। বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে ওঠা তার প্রাপ্তি। আর এই ফুল- ফল দ্বারা মানুষের উপকার সাধন করে যা তার দান। এসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বলতার দৃষ্টান্ত হয়ে ওঠে। মানবজীবনে সার্থকতার জন্য তার নিজের সাধনাও এমন হওয়া উচিত। 

➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ও উদ্দীপকে বৃক্ষের অর্জন হচ্ছে তার ফুল-ফল। এগুলো সে অন্যের হাতে তুলে দেয়। ফলে বৃক্ষ যুগপৎ প্রাপ্তি ও দানের আদর্শ। ফুল ফলের মাধ্যমে সে পরিপূর্ণতা পায় এবং তা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। যা বৃক্ষের দান হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, 'যা তার প্রাপ্তি, তাই তার দান'- উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ও যথার্থ। 

সারকথা: উদ্দীপকে বৃক্ষের নানাবিধ উপকারের কথা বলা হয়েছে। আলোচ্য প্রবন্ধে বৃক্ষের জীবনচক্র তথা মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদনের। কথা বলা হয়েছে। এসব বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ মাইলস্টোন কলেজ – জীবন ও বৃক্ষ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”