A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মালেকের ঘর তালেব…’ রাজশাহী বোর্ড ২০২৩ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৩তম অধ্যায় — প্রতিদান🔢 সৃজনশীল নং ২🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়। মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

‘প্রতিদান' শব্দের অর্থ প্রত্যর্পণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কবির ঘুম যে কেড়ে নিয়েছে কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। কবি একজন উদার, মহৎ ও সুন্দর হৃদয়ের মানুষ। পরার্থপরতা তাঁর অন্যতম প্রধান গুণ। সব মানুষের জন্যই তাঁর প্রাণ কাঁদে। তাই তো দীর্ঘ রাত কবি জেগে থাকেন। তিনি তার জন্য জেগে থাকেন, যে ব্যক্তি তার ঘুম হরণ করেছে। অর্থাৎ কষ্ট পেলেও কবি বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখেন, যে কবির ক্ষতি করেছে। তাই কবি বলেছেন, 'দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর।' 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার ক্ষমাপরায়নতার দিক থেকে সাদৃশ্য রয়েছে।

 

'প্রতিদান' কবিতায় সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কবি অনিষ্টকারীকে কেবল ং ক্ষমা করেই ক্ষান্ত হননি, বরং প্রতিদান দিয়েছেন তার উপকার করে।

 

উদ্দীপকের মালেকের ঘর তালেব পুড়িয়ে ফেললেও মালেক প্রতিহিংসাপরায়ণ হয়েও নিজেকে সংবরণ করে তালেবের কোন ক্ষতি করেনি। বরং তাকে ক্ষমা করে দিয়েছে। তবে সে প্রতিদান কবিতার লেখকের মত তালেবের উপকার করেনি।

 

তাই বলা যায়, 'প্রতিদান' কবিতার মত ক্ষমাপরায়ন মন মানসিকতার দিক থেকে উদ্দীপকের মালেকের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

“উদ্দীপকের চেতনা এবং ‘প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।” - উক্তিটি সত্যি বলে আমি মনে করি। 

 

'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মধ্য দিয়ে মানুষের জন্য নিজেকে নিবেদন করেছেন। তিনি সমাজে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানিতে বিশ্বাস করেন না। তাঁর কাছে ভালোবাসাই পরম সত্য। তাই তিনি অনিষ্টকারীকেও দ্বিধাহীনভাবে ক্ষমা করেছেন। অনিষ্টকারীর উপকার করে মহৎ মনের পরিচয় দিয়েছেন। তাঁর বিশ্বাস, ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর ও নিরাপদ বাসস্থানে পরিণত করতে।

 

তেমনি উদ্দীপকে মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়ার পর মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হলে তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়। এমন মনোভাবই 'প্রতিদান' কবিতার মূলকথা।

 

'প্রতিদান' কবিতায় কবির ভাবনায় স্বার্থহীন মহান হৃদয়ের সন্ধান পাওয়া যায়, যে সহজেই অনিষ্টকারীকে ক্ষমা করে তাকে আপন করতে পারে। তেমনি মালেক ও তালেবকে আপন করে নিয়েছে। তাই বলা যায়, "উদ্দীপকের চেতনা এবং ‘প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।" - উক্তিটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মালেকের ঘর তালেব…’ রাজশাহী বোর্ড ২০২৩ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”