A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানহা পানির উপরিতলে…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — পদার্থের গাঠনিক ধর্ম🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানহা পানির উপরিতলে ভাসমান 5 cm দৈর্ঘ্যের একটি তারকে অনুভূমিক অবস্থায় খাড়া উপরে তুললো। এরপর পানিতে একটি লোহার গোলককে ছেড়ে দিয়ে প্রান্তবেগ পরিমাপ করলো। পরবর্তীতে ঐ পানির তাপমাত্রা বাড়িয়ে আবারও একই গোলককে ছেড়ে দিয়ে প্রান্তবেগ পরিমাপ করলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুর চারদিক থেকে সমান চাপ প্রয়োগ করলে বস্তুটির আয়তন কমে যায়। বস্তুর এ ধর্মকে সংনম্যতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পদার্থের উপাদানসমূহ যে বিশেষ ধরনের আকর্ষণ শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক বল বলে। আর অণুগুলো প্রায় 10 m থেকে 10-10 m দূরত্বে থেকে পরস্পরকে আকর্ষণ করে। এই দূরত্বের পরিবর্তন হলে আকর্ষণ। বলের মানও পরিবর্তন হবে। দূরত্ব বৃদ্ধি পেলে আন্তঃআণবিক বলের মান কমে। এ কারণেই কঠিন পদার্থের আন্তঃআণবিক বলের মান সবচেয়ে বেশি এবং গ্যাসের সবচেয়ে কম। অতএব, সাম্যাবস্থার তুলনায় আন্তঃআণবিক দূরত্ব বেশি হলে অণুগুলো আকর্ষণ করবে তবে দূরত্ব বাড়ার সাথে সাথে আকর্ষণের মাত্রা কমতে থাকবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

 তারের দৈর্ঘ্য,  l=5 cm=5×10−2 m

পানির পৃষ্ঠটান, T=72×10−3Nm−1

বল, F= ?

আমরা জানি, 

বাT=F2l বা, F=T×2l=72×10−3×2×5×10−2 N∴F=7.2×10−3 N

 অতএব, মানহা তারটিকে উপরে তুলত 7.2×10−3 N বল প্রয়োগ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি,

 প্রান্ত বেগ,  V=2r29(ρ−σ)×gη

এখানে, r= গোলকের ব্যাসার্ধ

h = সান্দ্রতা গুণাঙ্গ 

g= অভিকর্ষজ ত্বরণ

 ρ= গোলকের ঘনত্ব

σ= পানির ঘনতৃ

উপরিউক্ত সূত্রানুসারে, r, g স্থির থাকলে সম্পর্কটি দাঁড়ায় V∝ρ−ση

অর্থাৎ প্রান্ত বেগ গোলকও পানির ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক এবং সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক । এখন তাপমাত্রা বাড়ালে পানির ঘনত্ব কমে বলে (ρ−σ) বাড়ে। আবার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির সান্দ্রতাঙ্ক কমতে থাকে। সুতরাং উপরোক্ত সম্পর্ক অনুসারে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে প্রান্তবেগ বাড়বে।

 অতএব, উদ্দীপকের ২য় ক্ষেত্রে প্রান্ত বেগ বেশি পাওয়া যাবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানহা পানির উপরিতলে…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”