| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানিকতলা শহরের নবনির্মিত…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (এইচএসসি)

মানিকতলা শহরের নবনির্মিত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় তাহেরা বেগম একজন নির্বাচিত মেয়র। তিনি এটিকে একটি কার্যকর আধুনিক সংস্থা হিসেবে গড়ে তুলতে চান। এ কারণে তিনি সংস্থার কাউন্সিলরদের নিয়ে
পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
উপজেলা পরিষদে ২ জন ভাইস চেয়ারম্যান থাকবেন (যার মধ্যে একজন নারী)।
১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়।
ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে মোট ৯ জন সাধারণ সদস্য এবং প্রতি ৩টি ওয়ার্ড থেকে একজন করে মোট ৩ জন মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পরিষদের প্রধান বা চেয়ারম্যানও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। এদের সকলের কার্যকাল ৫ বছর।
উদ্দীপকের বর্ণনায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা পৌরসভার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
শহরকেন্দ্রিক স্থানীয় স্বায়ত্তশাসন কাঠামোর মৌলিক একক হচ্ছে পৌরসভা।
শহরবাসী জনগণের সমস্যা স্থানীয়ভাবে সমাধানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পৌরসভা। পৌর এলাকার নাগরিকদের বিভিন্ন সেবাদান ও উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করার উদ্দেশ্যে পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে।
পৌরসভার নির্বাচিত প্রধানকে মেয়র এবং সদস্যদেরকে কাউন্সিলর বলা হয়, যা উদ্দীপকের বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ। পৌরসভার গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- প্রতিটি পৌরসভাকে কতগুলো ওয়ার্ডে বিভক্ত করা হয়। পৌরসভার ওয়ার্ড সংখ্যা নির্ধারিত হয় শহরের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে। সমগ্র পৌর এলাকা থেকে একজন মেয়র, প্রত্যেকটি ওয়ার্ড থেকে একজন সদস্য এবং প্রতি তিনটি ওয়ার্ড থেকে একজন সংরক্ষিত মহিলা সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর এবং এদের মেয়াদ পাঁচ বছর। বিভিন্ন কাজ ও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রত্যেক পৌরসভায় একজন নির্বাহী কর্মকর্তা থাকেন।
উদ্দীপকের মাইকেল জন স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পৌরসভার একজন নির্বাচিত মেয়র। উক্ত সংস্থা অর্থাৎ পৌরসভাকে আধুনিক করার জন্য তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
শহরবাসী জনগণের সমস্যা স্থানীয়ভাবে সমাধানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পৌরসভা। পৌর এলাকার নাগরিকদের বিভিন্ন সেবাদান ও উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করার উদ্দেশ্যে পৌরসভা প্রতিষ্ঠা করা হয়েছে। শহরকেন্দ্রিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পৌরসভাকে আধুনিক, শক্তিশালী ও জনকল্যাণমুখী করার জন্য তথ্যপ্রযুক্তি নির্ভর হওয়া জরুরি। কেননা, বর্তমান যুগে আধুনিকায়নের অপর নাম তথ্যপ্রযুক্তি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত সেবা প্রদান করা যায়। এছাড়া পৌরসভাকে আধুনিক ও শক্তিশালী করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা একান্ত অপরিহার্য। আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সঠিকভাবে দায়িত্ব পালন করা উচিত। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন পৌরসভাকে যুগোপযোগী করে তোলে। পাশাপাশি পৌরসভায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি। কেননা, প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে জনগণের প্রতি নির্বাচিত প্রতিনিধিদের দায়বদ্ধতা বেড়ে যায় এবং তারা কাজের প্রতি বেশি মনোযোগী হন। ফলে কর্মতৎপরতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি আধুনিক ও কল্যাণমুখী হয়। পৌরসভা নগর এলাকায় নানাবিধ কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করলে এবং প্রতিটি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখলে প্রতিষ্ঠানটি আধুনিক হবে। পাশাপাশি কোনো প্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করলে তাকে পদচ্যুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, পৌরসভার মেয়র হিসেবে উদ্দীপকের মাইকেল জন উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ এবং তা কার্যকর করার মাধ্যমে পৌরসভাকে আধুনিক করতে পারেন।