A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানবদেহে উদর গহ্বরের…’ হলিক্রস কলেজ ২০২৬ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিপাক ও শোষণ🔢 সৃজনশীল নং ৮১🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানবদেহে উদর গহ্বরের নিচে লম্বাটে মরিচের মতো একটি গ্রন্থি রয়েছে। উক্ত প্রাণীর দেহে ভাত, আলুর চূড়ান্ত পরিপাক ঘটে ডিওডেনাম সম্বলিত প্যাঁচানো লম্বা অংশে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য পদার্থ (অ্যামিনো এসিড, পাইরুভিক এসিড ইত্যাদি) থেকে গ্লুকোজ কিংবা গ্লাইকোজেন সংশ্লেষিত হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিকেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ নিচে উল্লেখ করা হলো-

সিক্রেটিনের কাজ: সিক্রেটিন অন্ত্রের বা ক্ষুদ্রান্ত্রের প্রাচীর (ডিওডেনাম) থেকে নিঃসৃত হয়। এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। তাছাড়া এটি পাকস্থলির প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃতকে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করে।

কোলেসিস্টোকাইনিন: এই হরমোন ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে নিঃসৃত হয়। এ হরমোন পিত্তাশয়কে পিত্ত ক্ষরণে, অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশে এবং অগ্ন্যাশয় রস ক্ষরণে উদ্দীপিত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত লম্বাটে মরিচের মতো গ্রন্থিটি হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের উদরগহ্বরের পাকস্থলির নিচে ডিওডেনাম ও প্লিহার সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কারণ অগ্ন্যাশয় একাধারে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। বহিঃক্ষরা গ্রন্থিরূপে এটি অগ্ন্যাশয় রস ক্ষরণ করে, তাতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকের জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন, গ্যাসট্রিন ও সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। দেহের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণে এসব হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত খাদ্যগুলো হলো ভাত, আলু, যা শর্করা জাতীয় খাদ্য এবং উল্লেখিত প্যাঁচানো লম্বা অংশটি হলো ক্ষুদ্রান্ত্র। মানুষের ক্ষুদ্রান্ত্রে শর্করা জাতীয় খাদ্য পরিপাক প্রক্রিয়াটি নিচে বিশ্লেষণ করা হলো-

শর্করা জাতীয় খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে এলে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে। অগ্ন্যাশয় রসের পরিপাক, অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ এবং মল্টেজ নায়ক এনজাইমের সহায়তায় সংঘটিত হয়। অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ এনজাইম; গ্লাইকোজেন ও ডেক্সট্রিনকে আর্দ্রবিশ্লেষ করে মল্টোজ ও মলটোট্রায়োজ ও লিমিট ডেক্সট্রিন অণুতে পরিণত করে। উৎপন্ন মল্টোজ মল্টেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। আবার আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম যথা: আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মন্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ ইত্যাদি থাকে। স্টার্চ, ডেক্সট্রিন, আইসোমল্টোজ, মল্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ ভেঙে মল্টোজ, মলটোট্রায়োজ, যেমন- টায়ালিন, মল্টেজ, পেপসিন রেনিন, ট্রিপসিস ইত্যাদি এনজাইম গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ অণুতে পরিণত করে। এভাবে সাধারণত সেলুলোজ ছাড়া অন্যান্য শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ক্ষুদ্রান্ত্রেই হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানবদেহে উদর গহ্বরের…’ হলিক্রস কলেজ ২০২৬ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”