| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানবদেহে ‘X’ নামক…’ হলিক্রস কলেজ ২০২৪ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানবদেহে ‘X’ নামক পেশি চলন ও ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে। ঐ পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। ম্যানুব্রিয়াম আছে ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
বক্ষপিঞ্জরে অবস্থিত স্টার্নামে অবস্থিত ত্রিকোণাকার অংশই হলো ম্যানুব্রিয়া।
জানুসন্ধিকে পেছনের দিকে বাঁকাতে সহায়তাকারী পেশিগুলো সাধারণত উরুর পিছনে থাকে। এগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপর যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়।
উদ্দীপকে উল্লিখিত 'X' নামক পেশিটি হলো ঐচ্ছিক পেশি। যেসব পেশি দেহের অস্থি বা কঙ্কালের সাথে সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি। নিচে এর গঠন ও কাজ বর্ণনা করা হলো-
গঠন: প্রতিটি ঐচ্ছিক পেশিতন্তু বা পেশিকোষ সারকোলেমা নামক সূক্ষ্ম তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পেশিকোষে বা পেশিতন্তুর সারকোপ্লাজমে (সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোজেন দানা, বহু সংখ্যক সংকোচন-প্রসারণশীল অনুদৈর্ঘ্য মায়োফাইব্রিল তন্তু এবং সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক আমিষ দ্বারা গঠিত। মায়োফাইব্রিল তন্তু দ্বারা গঠিত কতকগুলো পেশিগুচ্ছ সমান্তরালভাবে মিলিত হয়ে এক একটি পেশি গঠিত হয়।
i. ব্যক্তির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনে ও চলনে সহায়তা করে।
ii. অস্থির সাথে সংযুক্ত থেকে দেহের আকৃতি প্রদান করে, দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে।
iii. এরা দেহের তাপ নিয়ন্ত্রণ করে ।
iv. উত্তেজনায় উদ্দীপিত হয়ে পরিবর্তী ক্রিয়ায় সহায়তা করে।
ঊর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশি- জোড়ের কার্যাবলি থেকে উদ্দীপকের শেষোক্ত লাইনটির অর্থাৎ “পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না” এর সুস্পষ্ট ব্যাখ্যা করা যায়।
আমাদের হাত পা সঞ্চালনের জন্য বিপরীতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয়। অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্যপ্রান্ত রেডিয়াম অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ রেডিয়াম ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে । বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরামের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয় আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয়। ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগে না।