| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানবদেহের বক্ষগহ্বরে হালকা…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৫ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানবদেহের বক্ষগহ্বরে হালকা গোলাপী বর্ণের কয়েকটি লোবে বিভক্ত স্পঞ্জের মতো নরম দুটি অঙ্গ থাকে। অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
সারফেকট্যান্ট হলো অ্যালভিওলাস প্রাচীরের অন্তঃতলে অবস্থিত ডিটারজেন্টের মতো একপ্রকার রাসায়নিক পদার্থ যা প্রাচীরের পৃষ্ঠটান কমিয়ে দেয়।
১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস বানরের রক্ত খরগোসের শরীরে প্রবেশ করিয়ে খরগোসের রক্ত রসে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। এ ফলাফল থেকে বিজ্ঞানী দু'জন ধারণা করেন যে, মানুষের লোহিত কণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মতো এক ধরনের অ্যান্টিজেন রয়েছে। রেসাস বানরের নাম অনুসারে ঐ অ্যান্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা সংক্ষেপে Rh ফ্যাক্টর বলে।
উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো ফুসফুস। নিচে ফুসফুসের গঠন সংক্ষেপে বর্ণনা করা হলো-
মানুষের ফুসফুস বক্ষগহ্বরে ডায়াফ্রামের উপরে হৃৎপিণ্ডের দু'পাশে অবস্থিত, হালকা লাল রঙের কোণাকার অঙ্গ। প্লুরা নামক আবরণ দ্বারা ফুসফুস আবৃত থাকে। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় একটু বড়। ডান ফুসফুসটি তিন খণ্ড এবং বাম ফুসফসুটি দুই খণ্ডবিশিষ্ট। ফুসফুসের প্রত্যেক খণ্ডে কতকগুলো কার্যকর ফুসফুসীয় একক থাকে । এককগুলোকে লোবিউল বলে ।
প্রতিটি লোবিউল সমান আকৃতির কতকগুলো শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালি, অ্যালভিওলার থলি, অ্যালভিওলি এবং সংশ্লিষ্ট রক্তবাহিকা, লসিকা নালি, স্নায়ু ও যোজক কলা নিয়ে গঠিত। ডান ফুসফুসে ১০টি এবং বাম ফুসফুসে ৮টি লোবিউল থাকে। প্রতিটি লোবিউল থেকে ৫০ - ৮০টি প্রান্তীয় ব্রঙ্কিওল প্রেরিত হয়। প্রতিটি প্রান্তীয় ব্রঙ্কিউল একটি, দুটি বা আরও বেশি সংখ্যক শ্বসন ব্রঙ্কিওলে পরিণত হয়। শ্বসন ব্রঙ্কিওলগুলো ভেঙে ২-১১টি করে অ্যালভিওলার নালি গঠন করে। এগুলো থলি ও অ্যালভিওলি সৃষ্টি করে। অ্যালভিওলার থলি ও অ্যালভিওলার নালির মধ্যবর্তী অংশকে অ্যাট্রিয়াম বলে। একেকটি অ্যালভিওলার থলিতে ২-৪ বা তারও বেশি অ্যালভিওলি থাকে। প্রত্যেক অ্যালভিওলাস এক সারি আঁইশাকার শ্বসন এপিথেলিয়ামে আবৃত।
উদ্দীপকের উল্লেখিত শেষ উক্তিটি হলো অসংখ্য বিশেষ কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-
অসংখ্য কার্যকরী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত। উদাহরণস্বরূপ ফুসফুসকে কল্পনা করা যাক। ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে।
একইভাবে বৃক্কের কার্যকরী একক হলো নেফ্রন আবার অস্থির কার্যকরী একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে অসংখ্য বিশেষ কার্যকারী একক নিয়ে প্রতিটি অঙ্গ গঠিত।