| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানবদেহের কঙ্কাল প্রধানত…’ যশোর বোর্ড ২০২২ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানবদেহের কঙ্কাল প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। যার একটি নমনীয় এবং অন্যটি অনমনীয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৭
মেরুদন্ডের প্রত্যেকটি অস্থিখন্ডককে কশেরুকা বলে ।
প্রতিটি নিরেট অস্থি অসংখ্য অস্থি-একক নিয়ে গঠিত। নিরেট অস্থি গঠনকারি এরূপ এককগুলোকে হ্যাভারসিয়ান তন্ত্র বলে। প্রতিটি হ্যাভারসিয়ান তন্ত্র একটি পাতলা এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ভিত্তিবস্তু ও স্বল্প পরিমাণ কোলাজেনের তৈরি সিমেন্ট সদৃশ গঠন দ্বারা পরিবেষ্টিত থাকে।
উদ্দীপকে উল্লিখিত নমনীয় অংশটি হলো তরুণাস্থি এবং অনমনীয় অংশটি হলো অস্থি। নিচে অস্থি ও তরুণাস্থির মধ্যে তুলনা উল্লেখ করা হলো-
উদ্দীপকের তন্ত্রটি দ্বারা মানব কঙ্কালতন্ত্রকে বুঝানো হয়েছে। মানব কঙ্কালতন্ত্রটি সরল যান্ত্রিক পদ্ধতির ন্যায় কাজ করে নিচে তা বিশ্লেষণ করা হলো-
মানব কঙ্কালতন্ত্রটিকে ১ম শ্রেণির লিভারের সাথে তুলনা করা হয়েছে। ১ম কশেরুকা ও করোটির সংযোগস্থলকে প্রথম শ্রেণির লিভার বলা হয়। কারণ প্রথম শ্রেণির লিভারে পিভটটি ভার ও প্রচেষ্টার মাঝখানে অবস্থান করে। এক্ষেত্রে মাথার খুলি হচ্ছে লিভার, প্রথম কশেরুকা (অ্যাটলাস)-এর ও করোটির সংযোগস্থলটি পিভট, মাথার পিছন থেকে আসা পেশল ক্রিয়া হচ্ছে প্রচেষ্টা এবং ভার হচ্ছে মাথার ওজন। এক্ষেত্রে প্রচেষ্টার কর্মকান্ডের মাধ্যমে মাথা উচু হয় এবং ঝুঁকে যায়।
তাই বলা যায়, মানব শরীরের হাড় বা অস্থি এবং পেশিতন্ত্রের কার্যক্রম মিলে কার্যকর লিভার গঠন করে। যা একটি মেকানিক্যাল ডিভাইসের সাথে তুল্য। এটি গঠনগত যান্ত্রিকভাবে শক্ত ও গতিসম্পন্ন।