| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন,…’ কুমিল্লা বোর্ড ২০২২ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত এক ধরনের রক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
লসিকা হলো এক ধরনের পরিবর্তিত কলারস যা কৈশিক নালিকার প্রাচীর ভেদ করে বের হয়ে আন্তঃকোষীয় স্থানে অবস্থান করে দেহকোষকে স্ফীত রাখে।
ফুসফুসের কাজগুলো হলো-
i. ফুসফুস মানুষের প্রধান শ্বসন অঙ্গ।
ii. ফুসফুসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় ০₂ ও CO₂ এর বিনিময় ঘটে।
iii. দেহ থেকে CO₂ নিষ্কাশন করে।
iv. দেহের তাপমাত্রা ও পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে।
V. ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে।
উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকাটি হলো লোহিত রক্তকণিকা। নিচে এর 'গঠন বর্ণনা করা হলো-
লোহিত রক্তকণিকা গোল, দ্বি-অবতল চাকতির মতো, লাল বর্ণের কণিকা। এই কণিকা নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী হিমোগ্লোবিনযুক্ত। এ ধরনের কণিকার গড় ব্যাস ৭.৩ µm ও গড় স্থূলতা ২.২ µm এবং কিনারা অপেক্ষা মধ্যভাগ অনেক পাতলা। লোহিত কণিকার ৬০-৭০% পানি এবং ৩০-৪০% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রায় ৯০% হিমোগ্লোবিন। অবশিষ্ট ১০% প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, অজৈব লবণ, পটাশিয়াম ইত্যাদি। প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক এবং গ্লোবিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত। হিমোগ্লোবিনের চারটি পলিপেপটাইড চেইনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে।
উদ্দীপকের শেষের উক্তিতে মানুষের শ্বসনে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত লোহিত রক্তকণিকার গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করা হয়েছে। মানবদেহের কলাকোষ ও রক্তের মধ্যে ০₂ এবং CO₂ আদান- প্রদানের মাধ্যমেই অন্তঃশ্বসন ঘটে থাকে। এই গ্যাসীয় পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে বলে লোহিত কণিকাস্থ হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক নামে পরিচিত।
ফুসফুসের অ্যালভিওলাস থেকে O₂ ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে এবং রক্তরসে দ্রবীভূত হয়। লোহিত রক্তকণিকাস্থ হিমোগ্লোবিনের সাথে O₂ যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। প্রতিটি হিমোগ্লোবিনের চারটি ফেরাস অণুর সাথে চার অণু O₂ যুক্ত হয়। এই যৌগ গঠন রক্তরসে অক্সিজেনের উপর নির্ভর করে। রক্তরসে অক্সিজেন যত বেশি দ্রবীভূত হবে তার সাথে সংগতি রেখে অক্সিহিমোগ্লোবিন যৌগ উৎপন্ন হবে। রক্তরসে অক্সিজেনের বাম্প কমে গেলে যৌগটি ভেঙ্গে যায় এবং ০₂ মুক্ত হয়। পরবর্তীতে এই O2 কোষে প্রবেশ করে এবং কোষস্থ খাদ্যসারকে জারিত করে CO₂ উৎপন্ন করে। উৎপন্ন CO₂-এর সাথে লোহিত রক্তকণিকাস্থ হিমোগ্লোবিনের গ্লোবিন অংশে অ্যামিনো গ্রুপ (-NH2) যুক্ত হয় এবং কার্বামিনো হিমোগ্লোবিন নামক অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগের মাধ্যমে কিছু পরিমাণ CO₂ রক্তে পরিবাহিত হয়। CO₂ সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে আসে এবং পরিশোধনের জন্য ফুসফুসে গমন করে। গ্যাসের প্রকৃতির ভিন্নতার সাথে সাথে হিমোগ্লোবিনের যৌগ গঠন করার বৈশিষ্ট্যও পরিবর্তিত হয়। অর্থাৎ গ্যাসীয় প্রকৃতির উপর নির্ভর করে লোহিত কণিকাস্থ হিমোগ্লোবিনও ভিন্ন ভিন্ন যৌগ গঠনের লক্ষ্যে অভিযোজিত হয়।