| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানবদেহের উদর গহ্বরে…’ বরিশাল বোর্ড ২০২১ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানবদেহের উদর গহ্বরে কিছু পরিপাক গ্রন্থি রয়েছে, যাদের মধ্যে একটি গ্রন্থিকে দেহের বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অপরটি মিশ্র গ্রন্থি যা বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে থাকে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৩
গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকস্থলির যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন সুপের মতো মিশ্রণে পরিণত হয়। খাদ্যের এ চি অবস্থাকে কাইম বলে ।
স্তন্যপায়ী প্রাণিদের মধ্যে দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে । মানুষের চোয়ালে চার ধরনের দাঁত থাকে। একটি সরল রেখার উপর ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ঐ ধরনের দাঁত প্রতি চোয়ালের অর্ধাংশে কয়টি আছে তা লেখা হয়।
উদ্দীপকের প্রথম গ্রন্থটি যকৃত। নিম্নে যকৃতের সঞ্চয়ী ভূমিক প্রদান করা হলো-
১. যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে যা খাদ্য পরিপাকে বিরতিহীনভাবে সরবরাহ করে ।
২. রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেনরূপে সঞ্চিত হয় এবং প্রয়োজনে ভেঙে রক্তের গ্লুকোজ মাত্রা সঠিক রাখে।
৩. যকৃত ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো এসিড ভেঙে অ্যামিনো গ্রুপ ( NH2) পৃথক করে এবং অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি করে।
৪. যকৃতে ভিটামিন (A, D, E, K, B ও B12) সঞ্চিত হয়।
৫. রক্তের প্লাজমা প্রোটিন যকৃতে সংশ্লেষিত হয়।
৬. যকৃত নতুন লোহিত কণিকা গঠনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে।
উদ্দীপকের মিশ্র গ্রন্থিটি হলো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় বিভিন্নভাবে খাদ্য পরিপাকে সহায়তা করে। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। এটি একদিকে বহিঃক্ষরা গ্রন্থি অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস ক্ষরিত হয়। অগ্ন্যাশয় রসে প্রোটিন, শর্করা ও লিপিড পরিপাককারী নানাবিধ এনজাইম থাকে। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয়ের কার্যক্রম বলতে মূলত পরিপাকীয় কাজকেই বোঝায়। অগ্ন্যাশয় রসে বিদ্যমান অ্যামাইলেজ, মন্টেজ, সুক্রেজ, ল্যাক্টেজ এনজাইম শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, নিউক্লিয়েজ এনজাইম আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করে। লাইপেজ এনজাইম স্নেহজাতীয় খাদ্যকে পরিপাক করে।