A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষ হচ্ছে বিবেকবোধসম্পন্ন…’ উত্তরা হাই স্কুল এন্ড কলেজ – জীবন ও বৃক্ষ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৪তম অধ্যায় — জীবন ও বৃক্ষ🔢 সৃজনশীল নং ৪🏢 প্রতিষ্ঠান উত্তরা হাই স্কুল এন্ড কলেজ,⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষ হচ্ছে বিবেকবোধসম্পন্ন মনুষ্যত্বপূর্ণ এক ধরনের প্রাণী। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য হলো, মানুষের চিতা-ভাবন মালার বিলে শিকেমতা রয়েছে, যা অন্যান্য প্রাণীর নেই। শিক্ষা অভিজ্ঞতা মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে থাকে। শিক্ষা মানুষর প্রকৃত মানুষ হিসেবে পরিণত করে তোলে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ স্বল্পপ্রাণ, স্থলবুদ্ধি ও জবরদস্ক্রিপ্রিয় মানুষেরা মাঝে মাঝে মানবপ্রেমের কথা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ বৃক্ষের দিকে তাকালে জীবনের সার্থকতা ও পরিপূর্ণতার ছবি ভেসে ওঠে বলে প্রাবন্ধিক জীবনের সাথে বৃক্ষের তুলনা করেছেন।

➤ মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে প্রাবন্ধিক মানুষের জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন বৃদ্ধের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে-ফলে পরিপূর্ণতা পায় আর তার প্রাপ্তি অন্যের সেবায় নিয়োজিত হয়, তেমনই মানবজীবনের ক্ষেত্রেও ঘটে। বৃক্ষের মতো মহৎ মানুষের জীবনেও যা তার প্রাপ্তি তাই তার দান। এসব কারণের প্রাবন্ধিক জীবনের সাথে বৃক্ষের তুলনা করেছেন। 

সারকথা: বৃক্ষের দিকে তাকালে মানবজীবনের সার্থকতা ও পরিপূর্ণতার ছবি এ ভেসে ওঠে বলে লেখক জীবনের সাথে বৃক্ষের তুলনা করেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে নির্দেশিত মানুষ ও তরুলতা, জীবজন্তুর বিকাশের পার্থক্যের দিকটি ফুটে উঠেছে।

➤ মানুষ সৃষ্টির সেরা জীব। তার রয়েছে বিচারবুদ্ধি ও বিবেচনা করার ক্ষমতা যা অন্য প্রাণিকুলের মধ্যে নেই। এই দিক থেকে একজন মানুষই স্বতন্ত্র ও অনন্য বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে বসবাস করছে।

➤ উদ্দীপকে দেখা যাচ্ছে, মানুষ হচ্ছে বিবেকবোধ সম্পন্ন মনুষ্যত্বপূর্ণ এক ধরনের প্রাণী। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য হলো মানুষের বিচার-বিশ্লেষণ ক্ষমতা রয়েছে যা অন্যান্য প্রাণীর নেই। শিক্ষা অভিজ্ঞতা মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও মানুষের বিশেষত্বের কথা বলা হয়েছে। প্রাবন্ধিকের মতে, প্রকৃতির যে ধর্ম মানুষেরও সেই ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই। কিন্তু মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। বিচিত্র অভিজ্ঞতা, অনাবিল প্রেম-ভালোবাসা ও গভীর অনুভূতি দ্বারা মানুষের আত্মার বিকাশ সাধিত হয়। এজন্য প্রাবন্ধিক শিক্ষার গুরুত্বও তুলে ধরেছেন। এসব পার্থক্যের দিকই উদ্দীপকে ফুটে উঠেছে।

সারকথা: উদ্দীপকে মানুষকে বিশেষ বিবেকবোধ সম্পন্ন ও মনুষ্যত্বপূর্ণ প্রাণী বলা হয়েছে। আলোচ্য প্রবন্ধে লেখক মানুষের বিশেষত্বের কথা বলেছেন। মানুষের আত্মার বিকাশের ক্ষেত্রে বৃক্ষের কিংবা তরুলতার পার্থক্যের দিকটিই উদ্দীপকে অভিন্নভাবে ফুটে উঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা"- মন্তব্যটির উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং যথার্থ।

➤ শিক্ষা সামাজিকীকরণের অন্যতম উপায়। মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্য প্রাণিকুলের সাথে তার তেমন পার্থক্য থাকে না। শিক্ষালাভের মধ্য দিয়ে যখন তার আত্মা বিকশিত হয় এবং পূর্ণতা লাভ করে তখন সে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে।

➤ উদ্দীপকে শিক্ষার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে শিক্ষা-অভিজ্ঞতা মানুষের জীবনবোধকে সমৃদ করে। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। উদ্দীপকে আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার হিসেবে শিক্ষার কথা বলা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে বিচিত্র অভিজ্ঞতা, প্রেম ও অনুভূতির মধ্য দিয়ে আত্মার বিকাশ সাধন হয় যা শিক্ষারই অনুষঙ্গ। এজন্য তিনি শিল্পকলা ও সাহিত্য শিক্ষার গুরুত্বের কথাও বলেছেন। তাঁর মতে বস্তুজিজ্ঞাসায় আত্মার উন্নতি হয় না। জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না; তা হয় কেবল সাহিত্য-শিল্পকলা দ্বারা।

➤ আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা। উক্তিটি উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং যথার্থ। কারণ শিক্ষার মাধ্যমেই শ্রেষ্ঠ সামাজিকীকরণ সম্ভব। এই দিকটি উভয় জায়গায়ই অভিন্নভাবে ফুটে উঠেছে। 

সারকথা: উদ্দীপকে জীবনবোধ ও মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মনুষ্যত্ব গঠনে ও আত্মার উন্নতিতে শিক্ষার ভূমিকার কথা বলা 1 হয়েছে। এসব বিচারে প্রশ্নোক্ত মন্তব্যের সাথে একমত হওয়া যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষ হচ্ছে বিবেকবোধসম্পন্ন…’ উত্তরা হাই স্কুল এন্ড কলেজ – জীবন ও বৃক্ষ, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”