A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষ যে কেবল…’ পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১৬তম অধ্যায় — গন্তব্য কাবুল🔢 সৃজনশীল নং ১১🏢 প্রতিষ্ঠান পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষ যে কেবল নিজেকেই জানিতে চায় তাহাই নহে, বাহিরের জগতের আহ্বান প্রতিনিয়তই তাহাকে টানিতেছে। এই আহ্বানে প্রলুব্ধ হইয়া অনেক লোক দেশভ্রমণে বহির্গত হয়। নানা দেশ, নানা জাতি, তাহাদের ঐতিহ্য ও সংস্কৃতি বিভিন্ন জনের নিকট বিভিন্ন রূপে ধরা দেয়। বাহিরের এই বস্তুসত্তাকে লেখক মানসরসে প্রত্যক্ষ করিয়া তথ্যসংবলিত গ্রন্থ প্রকাশ করেন। এই জাতীয় গ্রন্থে বস্তুসত্তার প্রাধান্য থাকিলেও উহার মধ্যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকিতে পারে। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফিরিঙ্গি অর্থ ফরাসি বা ইউরোপিয়ান। তবে ব্রিটিশশাসিত ভারতবর্ষে সাদা চামড়ার বিদেশি মাত্রই ফিরিঙ্গি বলে অভিহিত হতেন

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ লেখকের একাকী যাত্রায় সঙ্গ দেওয়া সর্দারজি ছিলেন লেখকের ঠাকুরদার বয়সি। তাই সর্দারজিকে লেখকের ভালো লাগে।

➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলে গাড়িতে থাকা এক সর্দারজি তার সঙ্গে কথা আরম্ভ করেন। সর্দারজি ছিলেন লেখকের ঠাকুরদার বয়সি আর তার দাড়ি-গোঁফের ভেতর ছিল অতি মিস্ট মোলায়েম হাসি। একাকী ওই যাত্রায় সর্দারজির মতো একজন আলাপী মানুষ পেয়ে লেখক মনে সাহস পান, আর এর ফলেই সর্দারজিকে লেখকের ভালো লাগে। 

সারকথা: একাকী কাবুল যাত্রায় ঠাকুরদার বয়সি সর্দারজির সঙ্গে আলাপ করতে পেরে তাকে লেখকের ভালো লাগে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤'গন্তব্য কাবুল' রচনায় উদ্দীপকের দেশ ভ্রমণে ব্যক্তিগত সত্তাটি বিশেষভাবে ফুটে উঠেছে।

➤আমাদের চারপাশে এমন কিছু অসাধারণ দৃষ্টিভঙ্গির মানুষ থাকে যারা প্রতিনিয়ত নতুন নতুন দেশে, নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে থাকে। দেশে-বিদেশে ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধাই যেন তাদের রুখতে পারে না।

➤উদ্দীপকের বর্ণনায় ভ্রমণপিপাসু মানুষদের কথা ফুটে উঠেছে। বিভিন্ন দেশ ও জাতির ঐতিহ্য ও সংস্কৃতি বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকাশ করে। এগুলোতে বস্তুসভার প্রাধান্য থাকলেও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিও থাকে। 'গন্তব্য কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশে যাত্রার বর্ণনায় ব্যক্তিগত চিন্তা-চেতনার সন্নিবেশ ঘটিয়েছেন। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তাঁর আলাপচারিতা হয়, পারিপার্শ্বিক বিভিন্ন দিকও তিনি ব্যক্তিগত অনুভূতির সংমিশ্রণে বর্ণনা করেছেন। তাই বলা যায়, 'গন্তব্য কাবুল' রচনায় উদ্দীপকের দেশভ্রমণে ব্যক্তিগত সত্তাটি বিশেষভাবে ফুটে উঠেছে। 

সারকথা : 'গন্তব্য কাবুল' রচনায় লেখক ব্যক্তিগত চিন্তা-চেতনার সন্নিবেশ ঘটিয়েছেন, যা উদ্দীপকের একটি বিশেষ দিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উপর্যুক্ত সত্তাটি 'গন্তব্য কাবুল' রচনার শেষ কথা নয়। মন্তব্যটি যথার্থ।

➤ মানুষ প্রতিনিয়ত অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। দেশে-বিদেশে ভ্রমণ করে মানুষ সেখানকার বিচিত্র মানুষ, প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও সংস্কৃতির সান্নিধ্যে আসে।

➤ উদ্দীপকের বর্ণনায় মানুষের প্রতিনিয়ত বাইরের জগতের আহ্বানে সাড়া দিয়ে দেশভ্রমণে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। বিভিন্ন দেশ ও জাতির ঐতিহ্য ও সংস্কৃতির বর্ণনা দিয়ে তথ্যসংবলিত বই প্রকাশ করেন। এখানে লেখকের ব্যক্তিসত্তার দিকটি ফুটে উঠেছে। এই ব্যক্তিসত্তার দিকটি 'গন্তব্য কাবুল' রচনার একটি মাত্র দিককে নির্দেশ করে। কেননা এ রচনায় লেখকের ব্যক্তিগত জীবনবোধ ও অসাধারণ রসঘন এক ভ্রমণকাহিনির বর্ণনা ফুটে উঠেছে।

➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক যেসব ঘটনা ও কাহিনি বর্ণনা করেছেন সেগুলো তিনি কখনো দেখেছেন রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে, কখনোবা বিদগ্ধ পান্ডিত্যের মনন ও নিষ্ঠার চোখে। ফলে রচনাটি জীবনচাঞ্চল্যে ভরপুর এক কথামালা। লেখক ফিরিঙ্গির সঙ্গে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রার মাধ্যমে মানবিকতা, সাম্য ও সৌন্দর্যের ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। এসব গুরুত্বপূর্ণ দিক উদ্দীপকে নেই। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ। 

সারকথা: উদ্দীপকের বর্ণনায় দেশভ্রমণে লেখকের ব্যক্তিসভার দিকটি ফুটে উঠলেও 'গন্তব্য কাবুল' রচনায় এটি ছাড়াও আরও অনেক বিচিত্র বিষয় ও ভাব ফুটে উঠেছে। তাই আলোচ্য মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষ যে কেবল…’ পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন – গন্তব্য কাবুল, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”