| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মানুষের ২য় করোটিক…’ হলিক্রস কলেজ ২০২৬ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মানুষের ২য় করোটিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গটিতে কিছু বর্ণ সংবেদি কোষ থাকে যা, জিন নিয়ন্ত্রিত। মিউটেশনের কারণে উক্ত জিনের প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হলে কোষগুলোর বিকাশ রহিত হয় যার ফলে বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে সমস্যা হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৬
ঘুম-জাগরণ চক্র নিয়ন্ত্রণকারী গ্রন্থির নাম হলো- পিনিয়াল গ্রন্থি।
পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। কারণ-
পিটুইটারি গ্রন্থি চোখের পেছনে মস্তিষ্কের পাদদেশে অবস্থান করে। পিটুইটারি গ্রন্থি মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কিন্তু কাজের দিক দিয়ে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি হতে নিঃসৃত হরমোনের সংখ্যা যেমন বেশি, অন্যদিকে বিভিন্ন গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও বেশি। এ গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এ কারণে পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়।
উদ্দীপকের আলোকে দ্বিতীয় করোটিক স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গটি হলো মানব চক্ষু। নিচে মানব চক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-