A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের বারো জোড়া…’ ঢাকা বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ১২🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের বারো জোড়া করোটিক স্নায়ুর মধ্যে দুই (২) নং স্নায়ু

এক বিশেষ অঙ্গে গমন করেছে। এটি তিনটি স্তর দ্বারা গঠিত

হলেও ভিতরের স্তরটিতে দুটি বিশেষ ধরনের কোষ থাকে। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটি দৃঢ় ও মজবুত আবরণ দিয়ে আবৃত থাকে, যা করটিকা ও মেরুদন্ডের অভ্যন্তরে সংরক্ষিত থাকে একে মেনিনজেস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দৃশ্যযোগ্য বস্তু একই সাথে দু চোখের সাহায্যে এককভাবে দেখাকে দ্বিনেত্র দৃষ্টি বলে। 

মানুষের দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি। মানুষের চোখদুটি মাথার সামনে ৬.৩ সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে। কোন বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মি রেটিনায় পড়লে যে স্নায়ু উদ্দীপনার সৃষ্টি করে তা স্বতঃস্ফূর্তভাবে মস্তিষ্কের দৃষ্টি কেন্দ্রে একটি মাত্র প্রতিবিম্বে একীভূত হয় ফলে আমরা দুচোখে একটি বস্তুকে এককভাবে দেখি। এটিই মূলত দ্বিনেত্র দৃষ্টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি হল অক্ষিগোলক। 

উদ্দীপক অনুসারে মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ২ নং স্নায়ু এক বিশেষ অঙ্গে গমন করেছে। ২ নং স্নায়ু হল অপটিক স্নায়ু। মানুষের চোখ দেখতে গোল বলের মতো হওয়ায় এটি অক্ষিগোলক নামে পরিচিত। এটি সাধারণত তিনটি প্রধান স্তরে বিভক্ত। 

১)স্কেরা, ২)কোরয়েড, ৩)রেটিনা

নিম্নের চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত কোষ দুটি হল -

১)কোণ কেষ ও ২)রড কোষ।

উদ্দীপক অনুসারে মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ২নং স্নায়ু অর্থাৎ অপটিক স্নায়ু একটি বিশেষ অঙ্গে  গমন করে যা অক্ষিগোলককে নির্দেশ করে।  অক্ষিগোলক ৩টি স্তরে বিভক্ত -

১) Sclera

২) Choroid

৩)  Retina

 এর মধ্যে রেটিনা হল একমাত্র আলোক সংবেদী অংশ। এর মধ্যে ২ধরনের কোষ রয়েছে-১)রড কোষ ও ২) কোণ কোষ।

নিম্নে ও দুটি কোষের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো -

১) রড কোষ ২ মাইক্রোমিটার পুরু এবং ৫০ মাইক্রো মিটার লম্বা। রড কোষ লম্বা ও সরু। আপরদিকে কোন কোষ খাটো ও প্রশস্ত।  এটি তিন থেকে পাঁচ মাইক্রোমিটার পুরো ও ৪০ মাইক্রোমিটার লম্বা। 

২) রডকোষ বস্তুর সাদা কালো প্রতিবিম্ব তৈরি করে। এবং কোন কোষ বস্তুর রঙিন প্রতিবিম্ব তৈরি করে 

৩) রড কোষের বাইরের খন্ড রড আকৃতির এবং রডক্সিন নামক রঞ্জক পদার্থসমৃদ্ধ।কোণ কোষ এর বাইরের খন্ড কোন আকৃতির এবং আয়োডক্সিন নামক রঞ্জক পদার্থ সমৃদ্ধ। 

৪)  প্রতিটি চোখে 12 কোটি থেকে ১২ কোটি ৫০ লক্ষ রডকোষ রয়েছে। এবং প্রতিটি চোখে ৬০ থেকে ৭০ লক্ষ কোন কোষ রয়েছে। 

৫) রড কোষ আলোর প্রতি অধিক সংবেদনশীল তাই রাতের দর্শনে ব্যবহৃত হয়। কোন কোষ আলোর প্রতি কম সংবেদনশীল তাই দিনের দর্শনে ব্যবহৃত হয়। 

এ সকল বৈশিষ্ট্য রড কোষ এবং কোন কোষের মধ্যে দৃশ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের বারো জোড়া…’ ঢাকা বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”