A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের চিন্তা, চেতনা,…’ ঢাকা বোর্ড ২০২৫ – সমন্বয়, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: ঢাকা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা ও মস্তিষ্কের ১২ জোড়া করোটিক স্নায়ুর কার্যকলাপ নিয়ন্ত্রণকারী তন্ত্র সম্পর্কে শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনা সঞ্চালন কৌশল ব্যাখ্যা করতে বলেন।

উত্তর:

অন্তঃঅঙ্গসংস্থান: জীবদেহের ভিতরের অঙ্গগুলো সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয়, তাকে অন্ত: অঙ্গসংস্থান বলে।

উত্তর:

অ্যামিবা প্রোটিস্টা (Protista) রাজ্যের অন্তর্ভুক্ত। নিম্নলিখিত বৈশিষ্ট্যের কারণে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত-

i. এককোষী এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট।

ii. কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে।

iii. খাদ্যগ্রহণ শোষণ বা গ্রহণ পদ্ধতিতে ঘটে।

iv. মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে।

v. কোনো ভ্রূণ গঠিত হয় না।

উত্তর:

উদ্দীপকের কার্যাবলী নিয়ন্ত্রণকারী অন্ত্রটি হলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যিক একক হলো নিউরন। নিচে নিউরনের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত। যথা- কোষদেহ এবং প্রলম্বিত অংশ।
কোষদেহ: প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের সমন্বয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। এর সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজিবস্তু, লাইসোসোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিসল দানা থাকে।

প্রলম্বিত অংশ: কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই ধরনের। যথা:

i. ডেনড্রন (Dendron): কোষদেহের চারদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ড্রেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের ডেনড্রাইট বলে। একটি নিউরনে ডেনড্রন সংখ্যা শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে।

ii . অ্যাক্সন (Axon): কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটির নাম অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণটিকে নিউরিলেমা বলে। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়েলিন (Myelin) বলে। অ্যাক্সনের শেষ মাথা অ্যাক্সন টারমিনালে বিভক্ত হয়ে যায়, এবং এই টারমিনালগুলো দিয়ে সিন্যাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করা হয়। বহুসংখ্যক অ্যাক্সন ও ডেনড্রাইট মিলিত হয়ে স্নায়ু গঠন করে।

উত্তর:

শিক্ষকের কথা শিক্ষার্থীদের মাঝে সঞ্চালিত হয় উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়ায়। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌছে তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়।

                    চিত্র: উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়া

মনে করি, শিক্ষক শ্রুতলিপি দিচ্ছেন এবং শিক্ষার্থীরা লিখছে। এক্ষেত্রে পুস্তক থেকে প্রতিফলিত আলো শিক্ষকের চোখের রেটিনায় উদ্দীপনা জাগালে স্নায়ু তাড়নার সৃষ্টি হয়। এটা চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌছে। সেখান থেকে এ তাড়নার পর পর চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র প্রভৃতি হয়ে মুখমন্ডলের ঐচ্ছিক পেশিকে নির্দেশ দেয়। মুখের পেশি সংকুচিত প্রসারিত হয়ে সাড়া দেয়। এখানে শিক্ষকের কথা বলার পেশিগুলো হলো প্রধান সাড়া অঙ্গ। শিক্ষকের কথা বাতাসে শব্দ তরঙ্গ সৃষ্টি করে। এই শব্দ তরঙ্গ শিক্ষার্থীদের কানের পর্দায় উদ্দীপনা জাগায়, যা শ্রবণস্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে পৌঁছে। সেখান থেকে তাড়না শিক্ষার্থীদের স্মৃতিকেন্দ্র, চিন্তাকেন্দ্র প্রভৃতি হয়ে মোটরস্নায়ুযোগে শিক্ষার্থীদের হাতের ঐচ্ছিক পেশিতে পৌছে। নির্দেশে সাড়া দিয়ে হাতের পেশি লিখতে থাকে। এখানে শিক্ষার্থীদের পেশি হলো প্রধান সাড়া অঙ্গ। এভাবেই উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়ায় শিক্ষকের কথা শিক্ষার্থীদের মাঝে সঞ্চালিত হয়।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের চিন্তা, চেতনা,…’ ঢাকা বোর্ড ২০২৫ – সমন্বয়, জীববিজ্ঞান (এসএসসি)”