A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের ফুসফুসে অসংখ্য…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শ্বসন ও শ্বাসক্রিয়া🔢 সৃজনশীল নং ৪০🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের ফুসফুসে অসংখ্য বুদবুদের মতো প্রকোষ্ঠ বিদ্যমান এবং এর প্রাচীরে অবস্থিত কৈশিক নালির রক্তের মাধ্যমে O2 ও CO2 এর বিনিময় ঘটে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফুসফুস দ্বিস্তরী যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে তাই প্লুরা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শ্বসনে বক্ষপিঞ্জরের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো-
১. এর মাধ্যমেই বক্ষ গহ্বরের অণুদৈর্ঘ্য ব্যাস বাড়ে।.
২. এর মাধ্যমেই বক্ষ গহ্বরের পার্শ্বীয় এবং অগ্র পশ্চাৎ ব্যাস বাড়ে ফলে বায়ু ভিতরে প্রবেশ করতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত বুদবুদের মতো প্রকোষ্ঠটি হলো অ্যালভিওলাস। নিচে অ্যালভিওলাসের গঠন বর্ণনা করা হলো-

ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হলো অ্যালভিওলাস। প্রতিটি অ্যালভিওলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরী বিশেষ। এদের প্রতিটির ব্যাস 0.2 মিলিমিটার এবং প্রাচীর 0.1 মাইক্রোমিটার পুরু। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। অ্যালভিওলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া এদের প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে। এসব তন্তু থাকার কারণে অ্যালভিওলাসের সঙ্কোচন-প্রসারণ ঘটে। অ্যালভিওলাসের প্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াম টাইপ-II অ্যালভিওলার কোষ থেকে প্রাচীরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকটেন্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসরণ করে। পাঁচ মাস (23 সপ্তাহ) বয়সের মানব ভ্রূণে এটি পাওয়া যায়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে গ্যাসীয় বিনিময় সহজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত গ্যাস দুটি অর্থাৎ O2 ও CO2 বিনিময়ের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-

১. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে প্রাণী ভৌত প্রক্রিয়ায় প্রকৃতি থেকে মুক্ত অক্সিজেন গ্রহণ করে এবং প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে।

২. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমেই কোষে খাদ্য বস্তুর জৈবিক জারণ সম্পন্ন হয়।
৩. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে দেহের পানির সাম্যতা রক্ষা হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়।
8. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে রক্তে O2 ও CO2 একসাথে মিশে যায় না।
৫. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে কিছু উদ্বায়ী গ্যাস নিষ্কাশিত হয়।
৬. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে রক্ত পরিশোধিত হয়।
৭. O2 ও CO2 বিনিময়ের মাধ্যমে দেহে হরমোন ও আয়নের ঘনত্ব নিয়ন্ত্রিত হয়।
৮. O2 ও CO2 বিনিময়ে বিপাকীয় কাজে সাহায্য' করে।

অতএব, উল্লেখিত আলোচনা শেষে বলা যায় যে, প্রাণীদের দেহে O2 এবং CO2 গ্যাসের বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের ফুসফুসে অসংখ্য…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”