A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৮৯🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন কতগুলো কপাটিকা দিয়ে নিয়ন্ত্রিত হয়। ঘাসফড়িং দিনে ও রাতে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে অবস্থায় রক্তের শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায় তাই লিউকোপেনিয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্ততঞ্চন বা রক্তের জমাট বাঁধা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন জালক নির্মাণের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়। ফলে রক্তের অবশিষ্টাংশ থকথকে পিন্ডে পরিণত হয়। ফলে দূর্ঘটনাজনিত কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণজনিত জটিলতা থেকে মুক্ত থাকা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্ততঞ্চন বা রক্তের জমাট বাঁধা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তের প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থানে ফাইব্রিন জালক নির্মাণের মাধ্যমে রক্তপাত বন্ধ হয়। ফলে রক্তের অবশিষ্টাংশ থকথকে পিন্ডে পরিণত হয়। ফলে দূর্ঘটনাজনিত কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণজনিত জটিলতা থেকে মুক্ত থাকা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং, যার দর্শন অঙ্গের গঠনগত ও কার্যকরী একক হলো ওমাটিডিয়াম। প্রাণীটিতে আলোকের তীব্রতার উপর ভিত্তি করে দুই ধরনের দর্শন কৌশল পরিলক্ষিত হয়। নিচে তাদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
ঘাসফড়িংয়ে অন্ধকারে স্তিমিত আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে ওমাটিডিয়ামের রেটিনাল সিথের রঞ্জক কণিকা সংকুচিত হয়ে কর্নিয়ার দিকে ঘনীভূত হয় এবং ক্রিস্টালাইন কোন আলোতে আবৃত হয়ে পড়ে। উলম্ব আলোকরশ্মি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভেতর প্রবেশ করে র‍্যাবডোমে পৌঁছে প্রতিবিম্ব সৃষ্টি করে। পাশাপাশি পাশের ওমাটিডিয়ামে আপতিত রশ্মিও তির্যকভাবে র‍্যাবডোমে পৌঁছে প্রতিবিম্ব সৃষ্টি করে। ফলে একটি ওমাটিডিয়ামে দুটি প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্বগুলো একে অপরের উপর আপতিত হয়ে সম্পূর্ণ বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়।
আবার উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে ওমাটিডিয়ামের রেটিনাল সিথের রঞ্জক কণিকা নিচের দিকে ছড়িয়ে যায়। ফলে প্রতিটি ওমাটিডিয়াম কালো পর্দা দ্বারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তখন শুধু উলম্ব আলোকরশ্মি কর্নিয়া দিয়ে প্রবেশ করে র‍্যাবডোমে প্রতিবিম্ব তৈরি করে। তির্যক রশ্মি আপতিত হতে পারে না। এক্ষেত্রে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের হৃৎপিণ্ডের রক্তসঞ্চালন…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”