A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের…’ a – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ২🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে মটর দানার মতো একটি গ্রন্থি এবং শ্বাসনালির উভয়পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি আছে যা থেকে ক্ষরিত রস শারীরবৃত্তীয় কাজের সমন্বয় করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি নিউরনের সংযোগস্থল-ই হলো সাইন্যাপস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

টেন্ডন হলো কোলাজেন তত্ত্ব ও ফাইব্রোব্লাস্ট দ্বারা তৈরি এবং পেশির সাথে অস্থির সংযোজক। আর লিগামেন্ট হলো যোজক কলার তৈরি ফিতা এবং অস্থির সাথে অস্থির সংযোজক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ হলো-মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত মটর দানার মতো পিটুইটারি গ্রন্থি। আর শ্বাসনালির উভয় পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থিসমূহের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো-

মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য প্রায় সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনসমূহ হলো- HGH/STH, TSH, ACTH, LH, FSH, LTH, MSH, ADH এবং অক্সিটোসিন। আর মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত-HGH (Human
Growth Hormone) বা STH (Somatotropic Hormone) ভূমিক পালন করে। এ হরমোন মানুষের কঙ্কালতন্ত্রের বৃদ্ধি, বিপাক, আয়ন বৃদ্ধি, অঙ্গের আকার বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন ও লোহিত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে মানুষের উচ্চতা নির্ধারণ করে। HGH/STH হরমোন শিশু অবস্থায় কম ক্ষরিত হলে এক প্রকারের অস্বাভাবিকতা সৃষ্টি হয়
যাকে বামনত্ব বলে। অপরদিকে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে। এ হরমোন মানুষের পিটুইটারি গ্রন্থিকে HGH/STH হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এর ফলে মানুষের উচ্চতা নির্ধারিত হয়। এইভাবে পিটুইটারি গ্রন্থির HGH/STA হরমোন ও থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রথম গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি আর দ্বিতীয় গ্রন্থিটি হলো-থাইরয়েড গ্রন্থি। উদ্দীপকের প্রথম গ্রন্থিটি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানুষের পিটুইটারি গ্রন্থিটি একটি গোলাকার গ্রন্থি। এটি adenohypophysis এবং neurohypophysis নামক দুখন্ডে বিভক্ত। এটি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে কিংবা কাজের সমন্বয় ঘটায়। এজন্য পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা (Master gland) বলা হয়। পিটুইটারি গ্রন্থি ক্ষরিত হরমোনসমূহ হলো- HGH/STH (Human Growth Hormone/ Somatotropic Hormone), TSH (Thyroid Stimulating Hormone), ACTH (Adreno Corticotropic Hormone), LH(Luteinising Hormone), FSH(Follicle Stimulating Hormone), MSH (Melanocyte Stimulating Hormone), ADH(Anti Diuretic Hormone), Oxytocin. এ পিটুইটারি গ্রন্থির TSH হরমোন থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন ও ট্রাই-আয়োডোথাইরোনিন, থাইরোক্যালসিটোনিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া থাইরয়েড কলার আয়োডিন গ্রহণ মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম গ্রন্থি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের…’ a – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”