A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মানুষের পাকস্থলির নিচে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিপাক ও শোষণ🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মানুষের পাকস্থলির নিচে এবং ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর মধ্যে পাতা আকৃতির গোলাপী বর্ণের মিশ্রগ্রন্থিটি বিভিন্ন খাদ্য উপাদান পরিপাকে সাহায্য করে। “তাছাড়া পাকস্থলি ও বৃহদন্ত্রের মধ্যবর্তী খাদ্যনালির পরবর্তী অংশটি পরিপাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে।”

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আদর্শ দৈহিক ওজনের ২০% বা তারও বেশি পরিমাণ মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পৌষ্টিকনালীর অন্তঃপ্রাচীরে শোষণক্ষম কোষের ভেতর যে পরিপাক সম্পন্ন হয় তা ই অন্তঃকোষীয় পরিপাক ।মানুষের দেহে দুই ধরনের পরিপাক সংঘটিত হয়। বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক। পৌষ্টিক নালীর অন্ত:প্রাচীরে কিছু শোষণক্ষম কোষ থাকে। এ শোষণক্ষম কোষের ভেতরে অন্তঃকোষীয় বা Intracellular পরিপাক সম্পন্ন হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গোলাপি বর্ণের পাতা আকৃতির গ্রন্থটি হল অগ্ন্যাশয় (Pancreas)।

অগ্নাশয় পাকস্থলীর নিচে অবস্থিত এবং উদরগহ্বরের ডিওডেনামের অর্ধ বৃত্তাকার কুন্ডলীর ফাক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত লম্বাটে আকৃতির গোলাপি ধূসর বর্ণের মাংসলগ্রন্থি। অগ্নাশয় বহিক্ষরা এবং অন্তক্ষরা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে তাই একে মিশ্র গ্রন্থি বলা হয় । পরিপাকে অগ্নাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অগ্নাশয় রসের pH- 8.3। দুই ধরনের অগ্ন্যাশয় রস লক্ষ করা যায় - পরিপাক এঞ্জাইম এবং একটি ক্ষারীয় তরল।

শর্করা পরিপাকে অগ্ন্যাশয় এর ভূমিকা 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাকস্থলী ও বৃহদন্ত্রের মধ্যবর্তী খাদ্যনালীর পরবর্তী অংশ যে পরিপাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে সে হলো- ক্ষুদ্রান্ত

পরিপাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পাইলোরিক স্ফিংস্টারের পর থেকে বৃহদন্ত্রের সূচনায় ইলিওকোলিক স্ফিংষ্টার পর্যন্ত ক্ষুদ্রান্ত্র বিস্তৃত যা 6 থেকে 7 মিটার লম্বা এবং প্যাঁচানো । ক্ষুদ্রান্ত সাধারণত তিনটি অংশে বিভক্ত -

১)

ডিওডেনাম

২) জেজুনাম

৩) ইলিয়াম

সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, আমিষ পরিপাক, স্নেহ পরিপাক সংঘটিত হয়ে থাকে। পিত্তরসের কোন এনজাইম না থাকলেও এটি ক্ষুদ্রান্তে পরিপাকের একটি কার্যোপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে।

✪ক্ষুদ্রান্তের পরিপাক:

অগ্নাশয় রসের ভূমিকা- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মানুষের পাকস্থলির নিচে…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – পরিপাক ও শোষণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”