A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মাতারবাড়ি গভীর সমুদ্র…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৮৯🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাহাজ চলাচলের জন্য পানির ন্যূনতম গভীরতা প্রয়োজন 30 m। গভীরতার পরীক্ষায় ডুবুরি 1 mol অক্সিজেন। গ্যাস ভর্তি একটি বেলুন পানির তলদেশে নেওয়ায় বেলুনের ব্যাস অর্ধেক হয়। পানির ঘনত্ব 1040kgm−3 এবং বায়ুর চাপ 1.013×105Nm−2 ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, পৃথিবীপৃষ্ঠ থেকে গভীরে যেতে থাকলে অভিকর্ষজ ত্বরণ সমানুপাতিক হারে কমতে থাকে। যেহেতু ওজন, W = mg. সুতরাং ওজনও সমানুপাতিক হারে কমবে। অতএব, পৃথিবীর পৃষ্ঠ থেকে যেকোনো গভীরতায় কোনো বস্তুর ওজন কমবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, বায়ুর চাপ, P=1.013×105Nm−2
মোল সংখ্যা, n=1 mol; ম্বাভাবিক তাপমাত্রা, T=273 K আণবিক ভর, M=32 gm

∴Cms=3nRTM=3×1×8.314×27332×10−3=461.3 m s−1

অতএব, স্বাভাবিক তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠে বেলুনের গ্যাসের মূল গড় বর্গবেগ 461.3 m s−1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে, পানির ঘনত্ব,ρ=1040 kg m−3
সমুদ্র পৃষ্ঠে চাপ, P1=1.013×105Nm−2
সমুদ্র পৃষ্ঠে আয়তন, V1=43πr3
গভীরতায় আয়তন, V2=43π(r2)3=18×43πr3=18 V1
গভীরতায় চাপ, P2=P1+hρg
তাপমাত্রা ধ্রুব ধরে আমরা জানি,

P1V1=P2V2=(P1+hρg)18V1
বা, . 8P1−P1=hρg
বা, h=7P1ρ g=7×1.013×1051040×9.8=69.6 m
যেহেতু, h > 30 m
সুতরাং, উল্লেখিত বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মাতারবাড়ি গভীর সমুদ্র…’ মাইলস্টোন কলেজ ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”