| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মেন্ডেলের প্রথম সূত্রের…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মেন্ডেলের প্রথম সূত্রের পরিবর্তে কিছু ক্ষেত্রে ১:২:১ অনুপাত পাওয়া যায়, তেমনি ২:১ অনুপাত হতে পারে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
জিন হলো DNA অণুর একটি খন্ডাংশ, যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে।
দুটি ভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃপ্রজননের ফলে উদ্ভূত নতুন প্রজন্মকে ঐ দুই প্রজাতির সংকর বলে। সংকর করার প্রক্রিয়াটিকে সংকরায়ন বলে। সংকর জীব তাদের নিজস্ব গুণাবলির অধিকারী হতে পারে। অনেক ক্ষেত্রে সংকর জীবটি তার পিতামাতা থেকে ভিন্ন এবং উন্নত বৈশিষ্ট্যও হতে পারে।
উদ্দীপকে উল্লেখিত ১: ২: ১ অনুপাতটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাতিক্রম অসম্পূর্ণ প্রকটতা ও সমপ্রকটতায় দেখা যায়।
একইভাবে সমপ্রকটতার ক্ষেত্রে কালো বর্ণের মোরগ ও সাদা বর্ণের মুরগির মধ্যে ক্রস ঘটালে জনুতে সবকটি কলোর মাঝে সাদা ছোপযুক্ত ও জনুতে ১: ২: ১ অনুপাতে যথাক্রমে কালো, চেকযুক্ত ও সাদা মোরগ,মুরগি দেখা যায়।
উদ্দীপকের শেষোক্ত অনুপাত হলো ২ : ১ যা মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম লিথাল জিনকে বুঝানো হয়েছে। নিচে অনুপাতটির কারণ (লিথাল জিন) বিশ্লেষণ করা হলো-
যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে সেসব জিনকে লিথাল জিন বলে।
ধরা যাক, ইঁদুরের গায়ের হলুদ লোমের জন্য দায়ী জিন Y এবং অ্যাগাউটি বর্ণের লোমের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন y. মেন্ডেলের সূত্রানুসারে বিশুদ্ধ হলুদ বর্ণের ইঁদুরের জিনোটাইপ YY এবং বিশুদ্ধ অ্যাগাউটি বর্ণের ইঁদুরের জিনোটাইপ yy. কিন্তু প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার কোনোটিই বিশুদ্ধ নয়।
কারণ Y জিন হোমোজাইগাস অবস্থায় লিথাল জিন হিসেবে কাজ করে ভূণ অবস্থায় ইঁদুরের মৃত্যু ঘটায়। তাই প্রকৃতিতে যেসব হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তারা সবাই হেটারোজাইগাস। অর্থাৎ সংকর (Yy) প্রকৃতির।
জনুর চেকার বোর্ড :
অনুপাত = 2 (হলুদ) : 1 (অ্যাগাউটি)
লিথাল জিনের অনুপাত- 2 : 1
ক্যুয়েনোর উল্লেখিত বিশ্লেষণে জানা যায় যে, হোমোজাইগাস প্রকট জিনোটাইপধারী (YY) শাবকগুলো ভ্রূণাবস্থায় মারা যায়। ফলে অপত্য বংশে হলুদাভ ও হলুদবিহীন ইদুরের অনুপাত ৩ : ১ না হয়ে ২ : ১ হয়।