| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মি. সোহেল একজন…’ ঢাকা বোর্ড ২০১৭ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মি. সোহেল একজন স্বাভাবিক পুরুষ। তিনি সম্প্রতি স্বাভাবিক (হিমোফিলিয়া বাহক) শীলা নামের মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অপরদিকে মি. রবিন ও মিসেস ফাতেমা উভয়ই জন্মগতভাবে মূক ও বধির।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
একটি জিন যখন একটি নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন উক্ত ঘটনাই হলো এপিস্ট্যাসিস।
F₁ বা F₂ জনুর জীবের সাথে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলে। F₁ বা F₂ জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য টেস্ট ক্রস করা হয়। F₁ জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় যে কোন সদস্যের ক্রসকে ব্যাক ক্রস বলে। পিতা-মাতার বংশগতীয় পরিচয়ের কাছাকাছি F₂ জনু অর্জনের নিমিত্তেই ব্যাক ক্রস করা হয়।
উদ্দীপকের সোহেল সাহেব স্বাভাবিক, কিন্তু তার স্ত্রী স্বাভাবিক হলেও হিমোফিলিয়ার বাহক।
ধরি, হিমোফিলিয়ার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন = Xh
স্বাভাবিক বা সুস্থ প্রকট জিন = X
সুতরাং, সোহেল সাহেবের জিনোটাইপ = XY
হিমোফিলিয়া বাহক শিলার জিনোটাইপ= XhX
সোহেল সাহেব এবং শীলার মধ্যে ক্রস করে পাই,
সুতরাং সোহেল সাহেব এবং তার হিমোফিলিয়া বাহক স্ত্রীর সন্তানদের মধ্যে- পুত্র ও কন্যাদের অর্ধেক স্বাভাবিক হবে, পুত্রদের বাকী অর্ধেক হিমোফিলিয়ায় আক্রান্ত হবে এবং কন্যাদের বাকী অর্ধেক হিমোফিলিয়ার বাহক হবে।
সুতরাং, তাদের F₁ জনু ফিনোটাইপিক অনুপাত হবে- স্বাভাবিক: হিমোফিলিয়ায় আক্রান্ত = ৩ : ১
উদ্দীপকের দ্বিতীয় দম্পতি মি. রবিন ও মিসেস ফাতেমা উভয়ই মুক ও বধির। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কারণে মানুষ মূক ও বধির হয়ে থাকে।
ধরি, কথা বলা এর জন্য দায়ী জিন = DD,
মূক (কথা না বলা) এর জন্য দায়ী জিন = dd,
স্বাভাবিক শ্রবণক্ষম এর জন্য দায়ী জিন = EE,
বধির (কানে না শোনা) এর জন্য দায়ী জিন= ee
এখানে ddEE এবং DDee জিনোটাইপধারী ব্যক্তির স্বাভাবিক বাক শ্রবণক্ষম জিন থাকলেও মূক ও বধির হবে। d ও প্রচ্ছন্ন জিন দ্বৈত অবস্থায় থাকায় প্রকট হোমোজাইগাস জিন DD ও EE বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়।
ধরি, স্বাভাবিক বাক এর জন্য দায়ী জিন DD
মুকের জন্য দায়ী জিন = dd
স্বাভাবিক শ্রবণক্ষমের জন্য দায়ী জিন= EE
বধিরতার জন্য দায়ী জিন = ee