A. Nayanㅤ
A. Nayan
16 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মি. ‘X’ সংবিধানের…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – সাংবিধানিক প্রতিষ্ঠান, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই পৌরনীতি ও সুশাসন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পৌরনীতি ও সুশাসন🧩 অধ্যায় ৭ম অধ্যায় — সাংবিধানিক প্রতিষ্ঠান🔢 সৃজনশীল নং ৮৩🏢 প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মি. ‘X’ সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীদের আচরণবিধি প্রণয়ন ও নির্বাচনি ব্যয় পর্যবেক্ষণ করে। অপরদিকে, মি. ‘Y’ প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ৪টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বাংলাদেশের নির্বাচনের দুটি বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো-
বাংলাদেশের নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য হলো সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার এবং গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান। সংবিধান অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সি প্রত্যেক নাগরিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভোট দেওয়ার অধিকার রাখেন। এছাড়া ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করেন, যা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মি. 'X'-এর সাথে আমার পঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের মিল খুঁজে পাই।
নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন ও তত্ত্বাবধান করে। এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও কার্যকারিতা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।
উদ্দীপকে বর্ণিত মি. 'X' যে দায়িত্ব পালন করছেন তা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয়। কমিশনের সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন। একাধিক সদস্য থাকলে সিদ্ধান্ত গ্রহণে সম্মিলিতভাবে কাজ করে কমিশন। কমিশন নির্বাচনি আচরণবিধি প্রণয়ন, ব্যয় নিরীক্ষণ, সীমানা পুনর্নির্ধারণসহ সব ধরনের নির্বাচনি কার্যক্রম পরিচালনা করে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আইনের শাসন প্রতিষ্ঠায় মি. 'Y'-এর প্রতিষ্ঠানের তথা অ্যাটর্নি জেনারেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উল্লিখিত মি. 'Y' আইনের 'জটিল প্রশ্নে প্রজাতন্ত্রের পক্ষে মত প্রদান করেছেন, যা থেকে বোঝা যায় তিনি অ্যাটর্নি জেনারেল। প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে তিনি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত হন এবং সরকারের পক্ষে আদালতে বিভিন্ন মামলা পরিচালনা করে থাকেন। আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাটর্নি জেনারেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সরকারের কৌসুলি হিসেবে আদালতে বিভিন্ন মামলায় রাষ্ট্রের পক্ষে সঠিক আইনগত ব্যাখ্যা উপস্থাপন করেন, যা আইন প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে। বিচার বিভাগীয় স্বাধীনতা বজায় রেখে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে তিনি রাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এতে করে বিচার প্রক্রিয়ার ন্যায়সংগতা বজায় থাকে এবং জনগণের আইনের প্রতি আস্থা বাড়ে। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের সভাপতি হওয়ায় আইনজীবীদের সুশৃঙ্খল ও পেশাদার কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা থাকে। তাছাড়া, আইন প্রণয়ন বা সংশোধনের সময় সরকারকে সঠিক পরামর্শ প্রদান 'করে আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সহায়তা করেন। পাশাপাশি, অতিরিক্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেলগণকে সমন্বয় করে পুরো আইনজীবী দলকে কার্যকরভাবে পরিচালনা করেন। ফলে রাষ্ট্রীয় আইনি কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয়, যা গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করে।
আলোচনা হতে তাই বলা যায়, মি. 'Y'-এর নেতৃত্বাধীন অ্যাটর্নি জেনারেলের প্রতিষ্ঠান ন্যায়বিচার ও সংবিধান প্রতিষ্ঠায় এক অবিচ্ছেদ্য উপাদান হিসেবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মি. ‘X’ সংবিধানের…’ মাইলস্টোন কলেজ ২০২৬ – সাংবিধানিক প্রতিষ্ঠান, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (এইচএসসি)”