A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মিলি মেডিকেলে এবং…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – মানসিক চাপ এবং মোকাবেলা, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — মানসিক চাপ এবং মোকাবেলা🔢 সৃজনশীল নং ৪২🏢 প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মিলি মেডিকেলে এবং বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে দুই জায়গাতেই পড়ার সুযোগ পেয়েছে। এখন সে কোথায় পড়বে সিদ্ধান্ত নিতে পারছে না। অন্য দিকে তার ভাই শোয়েবের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগদান করবে। কিন্তু তার একটি শারীরিক সমস্যার কারণে সে সেনাবাহিনী থেকে বাদ পড়ে যায়। সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা, যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া। কর্মভারকে ২ ভাগে ভাগ করা হয়। এর মধ্যে দৈহিক কর্মভার একটি।
দৈহিক কর্মভারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ফলে কতগুলো শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, সেগুলো ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে পরিমাপ করতে পারে। দৈহিক কর্মভারের লক্ষণসমূহ হলো- শরীর অবশ লাগা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, মাথা ভার লাগা ও ব্যথা করা, হাই তোলা, চোখ ব্যথা অনুভব করা, তৃষ্ণা অনুভব করা ইত্যাদি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে মিলির মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
যখন আমাদের সামনে দুইটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয় তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্বকে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এক্ষেত্রে দুইটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি সমান আকর্ষণীয় হয়।
উদ্দীপকের বর্ণনায় মিলির ক্ষেত্রে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু কাজ করেছে। সেগুলো হলো মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় দুটোতেই কৃতকার্য হওয়া। দুটোই তার কাছে সমান আকর্ষণীয়। নিম্নে চিত্রের সাহায্যে এ বিষয়টি উপস্থাপন করা হলো-

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, মিলির দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শোয়েবের মানসিক চাপের উৎস হলো হতাশার ব্যক্তিগত উৎস।
ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই।
মানসিক অক্ষমতাও হতাশার কারণ হতে পারে। যেমন ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি কম অথবা নেতা হবার দারুণ ইচ্ছে, কিন্তু সবার সাথে খোলামেলা মিশতে পারে না।
উদ্দীপকে শোয়েব ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেবার ইচ্ছে ছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে সে বাদ পরে যায়। এখানে সে শারীরিকভাবে পুরোপুরি সক্ষম না হওয়ায় বাদ পড়ে যায় এবং সে মানসিকভাবে ভেঙে পরে। এখানে হতাশার ব্যক্তিগত উৎস লক্ষ করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মিলি মেডিকেলে এবং…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – মানসিক চাপ এবং মোকাবেলা, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”