| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মিনা কাঁঠাল গাছের…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

মিনা কাঁঠাল গাছের কাণ্ডে যুক্ত. অনেকটা বৃত্তাকার থ্যালাস লক্ষ করল। সবুজ ও অসবুজ দু’ধরনের উদ্ভিদের সহঅবস্থানের ফলে এটি সৃষ্ট। কয়েকদিন পর মিনা তাদের গোয়াল ঘরের পেছনে সাদাটে ছাতার ন্যায় উদ্ভিদ জন্মাতে দেখল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
বাহ্যিক আকৃতিতে সাদৃশ্যপূর্ণ দুটি জননকোষের মিলনকে আইসোগ্যামী বলে।
কিছু শৈবাল দেহ অশাখ সূত্রাকার। অনেক সময় সূত্রের গোড়ার কোষটি বর্ণহীন, সরু এবং কোনো বস্তুর সাথে যুক্ত থাকে। একে পাদদেশীয় কোষ বা হোল্ডফাস্ট বলে। হোন্ডফাস্ট ব্যতীত সূত্রের অন্তবর্তী যেকোনো কোষ বিভাজনে সক্ষম এবং কোষ বিভাজনের মাধ্যমে শৈবালের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। Ulothrix শৈবালে হোল্ডফাস্ট দেখা যায়।
উদ্দীপকে উল্লিখিত গোয়াল ঘরের পেছনে জন্মানো উদ্ভিদটি হলো Agaricus। নিচে Agaricus এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে বর্ণিত থ্যালাসটি হলো লাইকেন। এখানে উল্লেখ করা হয়েছে সবুজ এবং অসবুজ দুধরনের উদ্ভিদের সহ অবস্থানের মাধ্যমে থ্যালাসটি সৃষ্টি হয়েছে। সবুজ শৈবাল এবং অসবুজ ছত্রাকের সহ অবস্থানের মাধ্যমেই তৈরি হয় সম্পূর্ণ পৃথক ধরনের থ্যালয়েড জাতীয় লাইকেন উদ্ভিদ। উদ্ভিদ জগতে শৈবাল ও ছত্রাক পৃথক রাজ্যের বাসিন্দা হলেও লাইকেন সৃষ্টিতে তারা একই সাথে পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে বাস করে। একটি লাইকেন থ্যালাস সৃষ্টিতে ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রেখে বাসস্থান প্রদান করে। পাশাপাশি পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয়বাষ্প ইত্যাদি শোষণ করে শৈবালকে দিয়ে থাকে। অন্যদিকে শৈবাল ছত্রাকের মাঝে অবস্থান করে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। প্রস্তুতকৃত খাদ্য শৈবাল ও ছত্রাক উভয়েই ভাগ করে গ্রহণ করে। এভাবে শৈবাল ও ছত্রাকের সহ অবস্থানের মাধ্যমে লাইকেন গঠিত হয়, যেখানে উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ।