A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মিতা এবং গিতা…’ হলিক্রস কলেজ ২০২৬ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — অণুজীব🔢 সৃজনশীল নং ৭২🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মিতা এবং গিতা দুটি ভিন্ন ধরনের জীবাণু X ও Y দ্বারা জ্বরে আক্রান্ত হলো। মিতার নির্দিষ্ট সময় পরপর কাপুনিসহ জ্বর আসে আর গিতার সর্বশরীরে র‍্যাশ এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হলো। উভয় জীবাণু পোষক হিসেবে মানুষকে ব্যবহার করলেও অপর একটি জীবাণু Z ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে সংখ্যাবৃদ্ধি শেষে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিক অ্যাসিড ও এর্কে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাইরাসের পোষক পরিসর সুনির্দিষ্ট হলেও কোনো কোনো ভাইরাস তার স্বাভাবিক পোষক নয় এমন প্রাণিদেহে সংক্রমণ ঘটিয়ে থাকে। এমন চরিত্রের ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে।' যেমন- HIV, SARS, Ebola, Nile virus এ জাতীয় ভাইরাস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে Z অণুজীবটি দ্বারা মূলত T₂ ফায ভাইরাসকে বোঝানো হয়েছে। T₂ ব্যাকটেরিওফায লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যাবৃদ্ধির সময় ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে এবং সংখ্যাবৃদ্ধি শেষে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। নিচে চিত্রের মাধ্যমে এর সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়াটি দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে X ও Y দ্বারা যথাক্রমে ম্যালেরিয়া জীবাণু-'প্লাজমোডিয়াম' ও ডেঙ্গুর জীবাণু 'ফ্ল্যাভি ভাইরাস' কে বোঝানো হয়েছে। এই দুটি জীবাণু বা অণুজীবের মধ্যে বেশ কিছু ভিন্নতা রয়েছে।
নিচে এ ভিন্নতাগুলো উল্লেখ করা হলো-
● প্লাজমোডিয়াম এককোষী অণুজীব হলেও ফ্ল্যাভি ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক অণুজীব।
●প্লাজমোডিয়ামের কোষীয় গঠনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকলেও ভাইরাসে কেবলমাত্র জেনেটিক উপাদান (RNA বা DNA) এবং প্রোটিন থাকে।
● প্লাজমোডিয়ামে যৌন ও অযৌন প্রজনন পরিলক্ষিত হলেও ফ্ল্যাভি ভাইরাস কেবল মাত্র সজীব কোষের অভ্যন্তরে তাদের সংখ্যা বৃদ্ধিতে সক্ষম।
● প্লাজমোডিয়াম স্বাধীনভাবে বেঁচে থাকতে পারলেও ভাইরাস সজীব কোষের বাইরে জড় বা মৃতের ন্যায় অবস্থান করে।
● সাধারণ অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ দিয়ে এদের নিয়ন্ত্রণ সম্ভব হলেও ভাইরাস নিয়ন্ত্রণে সাধারণত নির্দিষ্ট কোনো ওষুধ নেই।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মিতা এবং গিতা…’ হলিক্রস কলেজ ২০২৬ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”