| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মিতা মাইক্রোস্কোপে একটি…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মিতা মাইক্রোস্কোপে একটি স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত দুই স্তরবিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
ঘাসফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয়পার্শ্বে অবস্থিত বড়, বৃত্তহীন, বৃক্কাকার, উত্তল কালো অংশই হলো পুঞ্জাক্ষি।
হিমোলিম্ফ খাদ্যসার, রেচনদ্রব্য, হরমোন ইত্যাদি পরিবহন করে। অ্যামিনো এসিড, কার্বোহাইড্রেট প্রভৃতি জমা রাখা, জীবাণু ধ্বংস করা এবং তঞ্চনে সাহায্য করাও হিমোলিম্ফের কাজ। এছাড়া ডানার সঞ্চালন ও খোলস মোচনে হিমোলিম্ফ সহায়তা করে।
উদ্দীপকের উল্লিখিত গঠনটি হলো একটি দ্বিস্তরী প্রাণীর। নিম্নে একটি দ্বিস্তরী প্রাণীর (হাইড্রা) প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দেয়া হলো-
উদ্দীপকে উল্লিখিত গঠনটি হলো দ্বিস্তরী প্রাণীর প্রস্থচ্ছেদ। এর স্তর দুটি হলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় স্তর থাকে।
উদ্দীপকের উল্লিখিত প্রাণী অর্থাৎ হাইড্রায় কাজের সুস্পষ্ট বন্টন লক্ষ করা যায়। হাইড্রা দ্বিস্তরী প্রাণী। এর দুটি স্তর হলো এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। হাইড্রার দেহের দুটি স্তরে অবস্থিত কোষসমূহ এদের সকল কাজ সম্পন্ন করে।
এপিডার্মিসে সাত ধরনের কোষ রয়েছে। পেশি-আবরণী কোষ দেহের সাধারণ আবরণ তৈরি করে এবং সংকোচন প্রসারণের মাধ্যমে চলন, শিকার ইত্যাদি কাজে অংশগ্রহণ করে। ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল ও জননাঙ্গ সৃষ্টি করে এবং দেহের প্রয়োজনে সব ধরনের কোষ সৃষ্টি করে ও ক্ষত পূরণ করে। সংবেদী কোষ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। স্নায়ু কোষ সংবেদী কোষ হতে গৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। গ্রন্থিকোষ মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে ও বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। জনন কোষ যৌন জননে অংশগ্রহণ করে। নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় ব্যবহৃত হয়।
গ্যাস্ট্রোডার্মিসে পাঁচ ধরনের কোষ আছে। পুষ্টি বা পেশি-আবরণী কোষ দেহের অন্তঃত্বক গঠন করে এবং পেশির মতো সংকোচন-প্রসারণ ঘটিয়ে দেহের আকার হ্রাস-বৃদ্ধি করে। মুখছিদ্র খোলা বন্ধ করতে স্ফিংটারের মতো কাজ করে। এছাড়া খাদ্য কণা গ্রহণ ও পরিপাকে সহায়তা করে। ইন্টারস্টিশিয়াল কোষ প্রয়োজনে যেকোন কোষে রূপান্তরিত হতে পারে। গ্রন্থিকোষ মিউকাস ক্ষরণ করে খাদ্যবস্তু গলাধঃকরণ করে এবং এনজাইম ক্ষরণ করে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটায়। সংবেদী কোষ সিলেন্টেরন থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে প্রেরণ করে। স্নায়ুকোষ সংবেদী কোষের স্নায়ু উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে।