| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মিথোজীবী সম্পর্ক →…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

মিথোজীবী সম্পর্ক → শৈবাল → ছত্রাক
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
ফাইকোবিলিনস হলো শৈবালে উপস্থিত এক ধরনের সহায়ক রঞ্জক যা সালোকসংশ্লেষণে আলোকশক্তি শোষণ করে।
পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্রের (হাইডাথোড) মধ্যে দুটি পার্থক্য নিচে দেয়া হবে-
উদ্দীপকের সম্পর্কে অন্তর্ভুক্ত উদ্ভিদের ব্যাঙের ছাতার ন্যায় গঠন যা মাশরুম বা Agaricus নামে পরিচিত। নিচে মাশরুম বা Agaricus এর গঠন ব্যাখ্যা করা হলো-
Agaricus অর্থনৈতিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি প্রজাতি ছাড়া Agaricus এর সকল প্রজাতিকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। A. brunnescens এবং A. bitorquis সারাবিশ্বে ব্যাপক পরিমাণে বাণিজ্যিকভাবে চাষ হয়। এছাড়া অন্য একটি ভক্ষণযোগ্য মেঠো ছত্রাক হলো A. campestris। সমগ্র বিশ্বে মাশরুমের ব্যাপক চাহিদা থাকায় এবং এর সহজ উৎপাদন পদ্ধতি থাকাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। মাশরুমের ওষুধি মূল্য বহুবিধ। যেমন- এটা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি ডায়াবেটিক রোগীর আদর্শ খাবার। নিয়মিত খেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিরাময় হয়। দাঁত ও হাড় গঠনে কার্যকর। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে। চুলপাকা ও চুলপড়া প্রতিরোধ করে। Agaricus মাধ্যমের জটিল যৌগগুলোকে ভেঙে মাটিকে উর্বর করে তোলে। Agaricus xanthodermus এবং A. silircola বেশ বিষাক্ত কিন্তু প্রাণঘাতী নয়। তবে অন্যান্য মাশরুম অধিক বিষাক্ত যা খেলে মানুষের মৃত্যু হতে পারে। মাশরুম যেখানে জন্মায় সেখানে জৈব বস্তুর ঘাটতি দেখা দেয়। এছাড়া গাছের গুঁড়ি, খড় ও বাঁশের ওপর জন্মে এগুলোর প্রভূত ক্ষতি করে।
উদ্দীপকের সম্পর্কটিতে জড়িত উদ্ভিদ শৈবাল ও ছত্রাক সম্মিলিতভাবে লাইকেন সৃষ্টি করে, যা মিথোজীবীতার অনন্য উদাহরণ। লাইকেন বা মিথোজীবীতার সম্পর্কে উদ্ভিদ দুটি পরস্পর নির্ভরশীল। নিচে তা বিশ্লেষণ করা হলো-
শৈবাল ও ছত্রাকের মিথোজীবিতামূলক সহাবস্থানের মাধ্যমে সৃষ্ট স্বয়ংসম্পূর্ণ থ্যালাস হলো লাইকেন। এক্ষেত্রে সহাবস্থানের ফলে উভয়ই কমবেশি উপকৃত হয়। ছত্রাক শৈবালকে ঘিরে রাখে। ফলে শৈবালের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয় ও অত্যধিক আলো থেকে রক্ষা পায়।
ছত্রাক সদস্যটি কার্বন ডাইঅক্সাইড ও পানি বা জলীয় বাষ্প শৈবাল সঙ্গীকে প্রদান করে। শৈবাল এসব পদার্থ সালোকসংশ্লেষণে ব্যবহার করে শর্করা খাদ্য তৈরি করে। ছত্রাক শৈবালের এ খাদ্যের অংশ বিশেষ শোষণ করে কৃতকার্যতার সাথে বেঁচে থাকে। ছত্রাক পরিবেশ থেকে খনিজ পুষ্টি ও পানি শোষণ করে এবং এর অংশবিশেষ শৈবাল গ্রহণ করে। ফলে উভয়েই উপকৃত হয়। লাইকেনের দেহ গঠনে ও শৈবালের প্রতিরক্ষায় ছত্রাক বিশেষ ভূমিকা পালন করে। পক্ষান্তরে শৈবাল খাদ্য দিয়ে ছত্রাককে বাঁচিয়ে রাখে। এভাবেই তারা সহাবস্থান সৃষ্টি করে।
উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায় লাইকেন শৈবাল ও ছত্রাকের উপকারভিত্তিক সম্পর্ক তথা মিথোজীবিতার অনন্য উদাহরণ এবং এরূপ সহাবস্থানের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ লাইকেন প্রকৃতিতে টিকে থাকে।