| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মিতু এবং তার…’ বরিশাল বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

মিতু এবং তার স্বামী শফিক উভয়েই স্বাভাবিক বাক-শ্রবণক্ষম,কিন্তু তাদের উভয়েরই মাতা-পিতা ছিলেন মূক-বধির
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১১
যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জীবে সংকরায়ন (ক্রস) ঘটে কিন্তু প্রথম বংশধরে প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যর মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে।
যেসব জিনগত রোগে সেক্স ক্রোমোসোমে অবস্থিত জিনগুলোতে মিউটেশন ঘটে, সেসব রোগকে বলা হয় সেক্স লিংকড ডিসঅর্ডার। যেমন- বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া ইত্যাদি। যেহেতু Y ক্রোমোজাম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম, তাই বেশিরভাগ সেক্স-লিংকড ডিসঅর্ডার হয় X ক্রোমোসোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে।
উদ্দীপকের ঘটনাটি মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। ঘটনাটি লক্ষ করলে দেখা যায়, মিতু ও শফিকের বাবা মা উভয়ই মূকবধির হওয়া সত্ত্বেও মিতু ও শফিক দুজনই স্বাভাবিক বাক শ্রবণক্ষম।
এই ঘটনার জিনতাত্ত্বিক ব্যাখ্যা বা বংশগতিয় কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
ধরি, d ও e দুটি প্রচ্ছন্ন জিন হোমোজাইগাস অবস্থায় তাদের প্রকট D ও E জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়।
d ও e দুটি মূকবধিরতা সৃষ্টিকারী জিন।
অতএব, মিতু ও শফিকের উভয়ের বাবার জিনোটাইপ হবে DDee এবং মিতু ও শফিকের উভয়ের মায়ের জিনোটাইপ হবে ddEE
ফিনোটাইপ সবাই স্বাভাবিক বাক শ্রবণক্ষম।
উপরোক্ত জিনতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় যে, জনুতে মিতু ও শফিকের জিনোটাইপ এসেছে DdEe। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস এর প্রভাব তখনই কাজ করবে। যখন a ও b যেকোনো জিন হোমোজাইগাস (একজোড়া) অবস্থায় থাকবে। মিতু ও শফিকের ক্ষেত্রে d ও e প্রচ্ছন্ন মুক বধিরতা সৃষ্টিকারী জিন হোমোজাইগাস (dd) ও (ee) অবস্থায় না আসার কারণে তাদের প্রকট জিনকে বাধা (D E) দিতে পারেনি। তাই মিতু ও শফিক পিতামাতার অনুরূপ মূকবধির না হয়ে স্বাভাবিক বাক শ্রবণক্ষম হয়েছে।
উদ্দীপকে উল্লিখিত দম্পতির (মিতু ও শফিক) দুজনই স্মাভাবিক বাকশ্রবণক্ষম হলেও তাদের পিতামাতা উভয়ই মূকবধির ছিল। তাই মিতু ও শফিক উভয়েরই জিনোটাইপ হবে DdEe। এক্ষেত্রে তাদের পরবর্তী বংশধরে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম ও মূকবধির সন্তান ৯ : ৭ অনুপাতে প্রকাশ পাবে।
নিচে চেকার বোর্ডের মাধ্যমে তা বিশ্লেষণ করা হলো-
সুতরাং
মিতু ও শফিকের সন্তান সন্ততির মধ্যে স্বাভাবিক বাক-শ্রবণক্ষম এবং মূকবধির সন্তানের সংখ্যা হবে যথাক্রমে ৯ এবং ৭ অর্থাৎ ৯ : ৭অনুপাতে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে।