A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মিতু শীতের ছুটিতে…’ রাজশাহী বোর্ড ২০২১ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৫ম অধ্যায় — জলবায়ুর উপাদান ও নিরামক🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মিতু শীতের ছুটিতে পঞ্চগড় হতে কক্সবাজার বেড়াতে গেল। সে পঞ্চগড়ে শীতের তীব্রতা চিন্তা করে অনেক শীতের কাপড় নিয়ে কক্সবাজার পৌছে দেখল সেখানে শীতের তীব্রতা পঞ্চগড় হতে অনেক কম।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০ অবস্থাকে জলবায়ু বলে। ৪০ বছরের আবহাওয়ারবায়ুর উষ্ণ ও শীতল অবস্থাকে বায়ুর তাপমাত্রা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপমাত্রার পরিমাপের উপর কোনো স্থানের জলবায়ু বহুলাংশে নির্ভরশীল। তাপমাত্রা বেশি হলে অঞ্চলটিতে উষ্ণ জলবায়ু বিরাজ করে। আবার তাপমাত্রা খুব কম বা মধ্যম হলে অঞ্চলটিতে যথাক্রমে মেরুদেশীয় অথবা নাতিশীতোষ্ণ জলবায়ুর সৃষ্টি হয়। এজন্য তাপমাত্রা জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ভ্রমণকৃত স্থান হলো কক্সবাজার। সামুদ্রিক জলবায়ুর কারণে কক্সবাজারের তাপমাত্রা বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো -

সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। এ জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সে স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়।উদ্দীপকের মিতু শীতের ছুটিতে পঞ্চগড় হতে কক্সবাজারে বেড়াতে আসেন। কক্সবাজার এলাকা সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সামুদ্রিক জলবায়ুর প্রভাব পঞ্চগড়ের তুলনায় অধিক। তাইবলা যায়  এখানের শীতকালেও তাপমাত্রা বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের স্থানন্বয় হলো পঞ্চগড় ও কক্সবাজার। স্থানদ্বয়ের তাপের তারতম্যের মূল কারণ সমুদ্র হতে দূরত্ব।নিচে বিশ্লেষণ করা হলো-

সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। এ জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সে স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়।উদ্দীপকের মিতুবাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় এলাকায় বসবাস করে। সেখান থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার এলাকায় বেড়াতে যান যা সমুদ্র নিকটবর্তী। ভৌগলিকভাবে পঞ্চগড় এবং কক্সবাজার বিপরীত দিকে অবস্থিত।ফলে স্থানদ্বয়ের মধ্যে সামুদ্রিক দূরত্ব অনেক। সমুদ্র থেকে দূরত্বের কারণে স্থানন্বয়ের মধ্যে তাপের তারতম্য ঘটে। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহের জলবায়ু সমভাবাপন্ন, কারণ সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে।সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহ অর্থাৎ কক্সবাজারে সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুতে উষ্ণ করে পলে এখানে গরম বেশি অনুভূত হয়। তেমনি, পঞ্চগড় অঞ্চলে প্রবাহিত আর্দ্র বায়ু শীতল করে, ফলে শীত বেশি অনুভূত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মিতু শীতের ছুটিতে…’ রাজশাহী বোর্ড ২০২১ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”