| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মজিদ মিয়া একজন…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

মজিদ মিয়া একজন কৃষক। তার একটি পেঁপের বাগান এবং একটি ধানখেত আছে। তার পেঁপে গাছ Melon Aphid এবং Peach Aphid বাহক দ্বারা আক্রান্ত হয়েছিল, এছাড়া তার ধানখেতও এক ফ্লাজেলাবিশিষ্ট, গ্রাম-নেগেটিভ অণুজীব দ্বারা আক্রান্ত হয়েছিল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
Obligate anaerobes হলো সেইসব জীবাণু বা অণুজীব, যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না এবং অক্সিজেন তাদের জন্য বিষাক্ত।
প্রতিটি ব্যাকটেরিয়াম কোষকে ঘিরে একটি জড় কোষপ্রাচীর থাকে। কোষপ্রাচীরের প্রধান উপাদান মিউকোপ্রোটিন/মিউকোপেপটাইড জাতীয় যাকে মিউরিন/পেপটিডোগ্লাইকান বলে। পেপটিডোগ্লাইকান একটি কার্বোহাইড্রেট পলিমার। পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মুরামিক এসিড এবং টিকোয়িক এসিডও থাকে। গ্রাম পজেটিভব্যাকটেরিয়াতে পেপডিডোগ্লাইকান স্তরটি বেশ পুরু থাকে যা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটি পাতলা থাকে যা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না। মাইকোপ্লাজমাতে জড় প্রাচীর নেই বললেই চলে। এরা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। লাইসোজাইম এনজাইম দ্বারা এর কোষপ্রাচীর বিগলিত হয়।
পেঁপে গাছের রোগের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নিচে আলোচনা করা হলো-
Papaya Ringspot Virus (PRSV)-নামক ভাইরাসের আক্রমণে পেঁপের রিংস্পট রোগ হয়। পেঁপের রিং স্পট রোগের দমন বা নিয়ন্ত্রণ পদ্ধতি নিম্নরূপ:
১. আক্রান্ত উদ্ভিদ তুলে ফেলে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।
২. বীজতলা থেকে রোগাক্রান্ত চারা সরিয়ে ফেলতে হবে।
৩. পেঁপে গাছের কাটাছেঁড়া' স্থান দিয়ে রোগাক্রমণ ঘটে। তাই রোগাক্রান্ত জমিতে গাছের প্রুনিং বন্ধ রাখতে হবে।
৪. রোগ প্রতিরোধক্ষম জাতের চাষ করতে হবে।
৫. আক্রান্ত বাগানে পেঁপে চাষ বন্ধ করে যথাসম্ভব দূরে নতুন বাগান তৈরি করতে হবে।
৬. বাহক পতঙ্গ অর্থাৎ এফিড পতঙ্গকে প্রতিহত করতে জাল দিয়ে ঢেকে দিতে হবে।
৭. এফিড নিধনকারী পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে।
৮. জৈব প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করে ব্যবহার করতে হবে।
৯. সঙ্গনিরোধ (quarantine) ও পরিদর্শন প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
উপরিউক্ত নিয়মগুলো মেনে চললে পেঁপের রিং স্পট রোগ নিয়ন্ত্রণ করা যাবে।
উদ্দীপকে উল্লেখিত পেঁপে গাছ আক্রান্ত হয়েছিল Papaya Ringspot Virus দ্বারা এবং ধানগাছ আক্রান্ত হয়েছিল নামক ব্যাকটেরিয়া দ্বারা। নিচে ভাইরাস ও ব্যাকটেরিয়া অণুজীব দুটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-