| ㅤ | A. Nayan16 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মঞ্জুর রহমান মনে…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, পৌরনীতি ও সুশাসন, পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (এইচএসসি)

মঞ্জুর রহমান মনে করেন একজন সচেতন নাগরিক হিসেবে তার কর্তব্য হলো সুষ্ঠু ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা। তিনি আরও ভাবেন একজন নাগরিক যেমন রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে ঠিক একইভাবে রাষ্ট্রের প্রতি একজন নাগরিকের কর্তব্যও রয়েছে। দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
তথ্য অধিকার বিষয়টি সর্বপ্রথম ১৭৬৬ সালে সুইডিশ পার্লামেন্টে আইনে পরিণত হয়।
মনস্তাত্ত্বিক ঐক্য বলতে বোঝায় কোনো একটি জাতির সদস্যদের মধ্যে অভিন্ন চিন্তা, চেতনা এবং পারস্পরিক সহমর্মিতার অনুভূতি। এটি একটি মানসিক প্রক্রিয়া যা একটি জনসমষ্টিকে তাদের ভাষা, সংস্কৃতি বা ঐতিহ্যের ভিত্তিতে এক সূত্রে আবদ্ধ করে এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে সাহায্য করে।
উদ্দীপকের মঞ্জুর রহমানের ভোটদানের, ন্যায় নৈতিক কর্তব্য ছাড়াও একজন নাগরিক রাষ্ট্রের প্রতি বিভিন্ন আইনগত কর্তব্য পালন করতে পারে।
প্রথমত, নাগরিকের প্রধান আইনগত কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচলিত আইন ও সংবিধান যথাযথভাবে মেনে চলা প্রত্যেক নাগরিকের আবশ্যিক দায়িত্ব। তৃতীয়ত, দেশের প্রশাসন ও উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য নিয়মিত খাজনা ও কর প্রদান করা একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্তব্য। এছাড়া জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং প্রয়োজনে রাষ্ট্রের সেবায় আত্মনিয়োগ করাও নাগরিকের কর্তব্যের অন্তর্ভুক্ত। মঞ্জুর রহমানের ন্যায় সচেতন নাগরিকরা এসর বহুমুখী দায়িত্ব পালনের মাধ্যমেই একটি রাষ্ট্রকে সচল ও প্রাণবন্ত করে তুলতে পারেন।
উদ্দীপকের শেষোক্ত লাইন "দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ"- এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক।
অধিকার ও কর্তব্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং এরা সমাজবোধ থেকে উদ্ভূত। অধ্যাপক লাস্কির মতে, আমার নিরাপত্তার অধিকারের মধ্যেই অপরের ওপর আক্রমণ না করার কর্তব্য নিহিত আছে। একজনের অধিকার ভোগ অন্যজনের কর্তব্য পালনের ওপর সরাসরি নির্ভরশীল; যেমন আমার বেঁচে থাকার অধিকার অন্যের আমার জীবন রক্ষা করার কর্তব্যের ওপর দাঁড়িয়ে আছে। নাগরিকরা যখন রাষ্ট্রের কাছ থেকে সামাজিক বা রাজনৈতিক অধিকার ভোগ করে, তখন বিনিময়ে তাদের আইন মেনে চলা বা কর দেওয়ার মতো কর্তব্য পালন করতে হয়। কর্তব্যহীন অধিকার যেমন স্বেচ্ছাচারিতার জন্ম দেয়, তেমনি অধিকারহীন কর্তব্য দাসত্বের শামিল।
পরিশেষে বলা যায়, অধিকার ও কর্তব্য একই বিষয়ের দুটি ভিন্ন রূপ মাত্র। কর্তব্য পালনের মাধ্যমেই অধিকার সুনিশ্চিত হয় এবং এই উভয়ের সমন্বয়েই একজন ব্যক্তি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।