| ㅤ | A. Nayan15 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘মোরা একটি ফুলকে…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – আমি কিংবদন্তির কথা বলছি, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি
মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি।
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২৩
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'কর্ষিত জমির প্রতিটি শস্যদানা' এক-একটি, কবিতা।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তাঁর পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলেছেন।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা উচ্চারিত হয়েছে। কবি এখানে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, বাঙালির সংগ্রাম, বিজয় ও মানবিক দিক অনিন্দ্য উপস্থাপনায় তুলে ধরেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস; বাংলার ভূমিজীবী অনার্য ক্রীতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবি কবিতা ও. সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে প্রিয়জন ও পরিবারের কথা তুলে ধরেছেন। আর এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে মিশে আছে কবির পূর্বপুরুষেরা। কবি সেই কথাই বারবার বলেছেন।
উদ্দীপকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সফলতা অর্জনের দিকটি প্রতিফলিত হয়েছে।
মানবসভ্যতার ইতিহাসে বাঙালিকে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়েছে। মানুষ প্রতিনিয়তই ঐক্যবদ্ধ হয়ে কঠিন বাধা অতিক্রম করেছে। বাঙালিও তাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির ঐক্য সাধন করে মুক্তির পথে এগিয়ে গিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে।
উদ্দীপকে মানুষের ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগ ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের কথা বলা হয়েছে। এখানে জাতীয় মুক্তির যে চেতনা প্রতিফলিত হয়েছে তা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত ঐক্যবদ্ধ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা। কবিতায় কবি তাঁর পূর্বপুরুষদের দাসত্বের শৃঙ্খল ভাঙার যে ঐক্যবদ্ধ শক্তি ও তার চূড়ান্ত অর্জনের কথা বলেছেন, উদ্দীপকেও সেই ঐক্যবদ্ধ শক্তির প্রতিফলন স্পষ্ট।
"একটি উজ্জ্বল জানালার কথা বলছি" চরণে ও উদ্দীপকে মুক্ত জীবন প্রত্যাশার চেতনাকে নির্দেশ করা হয়েছে।
প্রত্যেক মানুষই স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে। পরাধীনতা কারওই কাম্য নয়। স্বাধীন ও মুক্ত জীবনের প্রত্যাশায় মানুষ সব ভুল- ভ্রান্তি, দুঃখ-বেদনা মুছে ফেলতে চায়, ভেঙে গুঁড়িয়ে দিতে চায় সব অপশক্তি।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় 'উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি' চরণের মধ্য দিয়ে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। আগুন সবকিছু শুচি-শুদ্ধ করে, মঙ্গল করে। আগুনের উত্তাপেই মুছে যাবে মানুষের জীবনের সব গ্লানি। মানুষ পাবে মুক্ত-স্বাধীন বাধাহীন এক নবজীবনের সন্ধান। 'উজ্জ্বল জানালা' একটি আলোকিত ও মুক্ত জীবনের প্রতীক।
উদ্দীপকে একটি ফুল, গান, কবিতা, ছবি, এমনকি একটি হাসির জন্য অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে। আবার কবিতায় কবি তাঁর পূর্বপুরুষেদের দাসত্বের শিকল ভেঙে একটি আলোকিত মুক্ত জীবনে ফিরে আসার বর্ণনা দিয়েছেন। তাই বলা যায়, একটি উজ্জ্বল জানালার কথা বলছি চরণে ও কবিতায় মুক্ত জীবনবোধের চেতনাকে বিশেষভাবে নির্দেশ করা হয়েছে।