A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘মোরা ঝঞ্ঝার মতো…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৯তম অধ্যায় — আঠারো বছর বয়স🔢 সৃজনশীল নং ৩২🏢 প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
মোরা ঝরনার মতো চঞ্চল
মোরা বিধাতার মতো নির্ভয়
মোরা প্রকৃতির মতো উচ্ছল
মোরা আকাশের মতো বাধাহীন
মোরা মরু সঞ্চারী বেদুঈন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

• কবি সুকান্ত ভট্টাচার্য 'দৈনিক স্বাধীনতা' পত্রিকার আজীবন সম্পাদক ছিলেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "এ দেশের বুকে আঠারো আসুক নেমে।"- কথাটির মাধ্যমে কবি তারুণ্যশক্তির জাগরণের মাধ্যমে দেশের মুক্তি ও উন্নতি নিশ্চিত করার দিকটিকে বুঝিয়েছেন।
• 'আঠারো বছর বয়স' কবিতায় কবি এ দেশের বুকে আঠারো বছর বয়সের তরুণদের আবির্ভাব প্রত্যাশা করেছেন। তারুণ্যশক্তির কাছে কবির প্রত্যাশা অনেক। আঠারো বছর বয়সের তরুণরা এ দেশটাকে সত্য, সুন্দর ও কল্যাণময় করে গড়ে তুলবে। তারা অত্যাচার, উৎপীড়ন প্রতিহত করবে; মহৎ সৃষ্টির আনন্দে উদ্বেলিত হবে। কবির প্রার্থনা, এসব বৈশিষ্ট্য নিয়ে যেন দেশের কল্যাণে, মানবতার সেবায়, জাতীয় জীবনের চালিকাশক্তিরূপে এ দেশের বুকে আঠারো বছরের তারুণ্যের আবির্ভাব ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার তারুণ্যশক্তির দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার দিকটি ফুটে উঠেছে।
• তারুণ্যশক্তি কোনো বাধাকেই ভয় পায় না। তরুণরা দেহ ও মনের স্থবিরতা, জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে।
• উদ্দীপকে যাদের কথা বলা হয়েছে তারা' ঝঞ্ঝার মতো উদ্দাম। তারা যেন ঝরনার মতো চঞ্চল। তারা কাউকেই ভয় পায় না। আকাশের মতো তারা বাধাহীন। তারা বেদুইন, যারা কষ্টকর মরুভূমি নিমিষেই পার হতে পারে। তাদের এসব বৈশিষ্ট্য মূলত তারুণ্যশক্তির দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার দিকটিকেই নির্দেশ করে, যা 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের সম্পর্কে বলেছেন। এই বয়সে তরুণরা অনেক দুঃসাহসী সিদ্ধান্ত নিতে পারে। কোনোকিছুতেই ভয় না পেয়ে তারা সকল বাধাকে ভেঙে সামনে এগিয়ে যায়। তারুণ্যশক্তির এসব বৈশিষ্ট্যই উদ্দীপকে ফুটে উঠেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "উদ্দীপকটিতে 'আঠারো বছর বয়স' কবিতার আতঙ্ক ও আশঙ্কার কথা ব্যক্ত হয়নি।”- মন্তব্যটি যথার্থ।
• আঠারো বছর বয়স প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে একজন তরুণ যেমন সঠিক শিক্ষা ও সত্তা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে পারে, আবার কুমন্ত্রণায় পড়ে সে অসৎপথেও চলে যেতে পারে।
• উদ্দীপকে তারুণ্যশক্তির দুর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যারা অসামান্য সাহসী এবং সাহস নিয়ে অসাধ্যকে সাধন করতে সক্ষম। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যশক্তির দুর্দমনীয় ও বাধাহীন শক্তির কথা বলেছেন। তবে করি এগুলোর পাশাপাশি আঠারো বছর বয়সের তরুণদের নিয়ে আতঙ্ক ও আশঙ্কার কথাও ব্যক্ত করেছেন যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি।
• 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বলেছেন যে, এই বয়সে কানে অনেক মন্ত্রণা আসে, একটু অসাবধানতায় মানুষের জীবনে নেমে আসে করুণ পরিণতি। তরুণদের নিয়ে এসব আতঙ্ক ও আশঙ্কার কথা 'আঠারো বছর বয়স' কবিতায় ব্যক্ত হলেও উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘মোরা ঝঞ্ঝার মতো…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – আঠারো বছর বয়স, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”