| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমানু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিনত করতে যে পরিমান শক্তির প্রয়োগ হয় ,তাকে সেই মৌলের আয়নীকরন শক্তি বলে।
আমরা জানি , নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমান দ্রাবককে সম্পৃক্ত দ্রবনে পরিনত করতে যে পরিমান দ্রব দ্রবীভুত করতে হয় তাকে ঐ তাপমাত্রায় ঐ দ্রব্যের দ্রাব্যতা বলে।
NaCl দ্রাব্যতা 36 বলতে বুঝাবে ( একটি নির্দিষ্ট তাপমাত্রায়) 100g পানিতে সর্বাধিক 36g NaCl দ্রবীভূত হয়ে দ্রবন উৎপন্ন করবে।
উদ্দীপকের A মৌলটি বহিঃস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস 2s2 2p1 [n = 2] ।সুতরাং মৌলটি নাইট্রোজেন (N) এবং AH3 যৌগটি NH3।
NH3 সংকরন ব্যাখ্যাঃ
নাইট্রোজেন পরমানুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে N(7) = 1s2 2s2 2px1 2py1 2pz1 থেকে তিনটি বিজোড় ইলেকট্রন আছে। এ অবস্থায় নাইট্রোজেন পরমানুর যোজ্যতাস্তরের 2s ও 2p অরবিটাল সংমিশ্রিত হয়ে নতুন চারটি সমশক্তির অরবিটাল তৈরী করে। তাদেরকে Ψ1+ , Ψ2+ , Ψ3 ও Ψ4 দ্বারা চিহ্নিত করলে সংকরিত অবস্থায় N পরমানুর যোজ্যতাস্তরে ইলেকট্রন বিন্যাস হয় Ψ1+2 , Ψ21 , Ψ31 , ও Ψ41 ।এক্ষেত্রে Ψ21 , Ψ31 , ও Ψ41 সংকর অরবিটালে একটি করে ইলেকট্রন (e-)থাকায় তারা প্রত্যেকে একটি করে H পরমানুর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ দ্বারা তিনটি N-H সিগমা (σ) বন্ধন সৃষ্টি করে sp3 সংকরনের মাধ্যমে NH3 অনু সৃষ্টি হয়।
Ψ2+ , Ψ3 ও Ψ4 অরবিটালসমূহের বন্ধন ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষন অপেক্ষা Ψ12 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা তাদের উপর বিকর্ষন বেশি হয়। ফলে অ্যা মোনিয়া অনুতে বন্ধন
উদ্দীপকের E ও B প্রতীক যথাক্রমে কার্বন (C) ও অক্সিজেন (O) নির্দেশ করে।সুতরাং) EH4 ও H2B যৌগদ্বয় যথাক্রমে CH4 এবং H2O।
এদের মধ্যে পানির স্ফুটনাংক (1000°C) মিথেন (CH4) অপেক্ষা (-162°C) বেশি।
পানি (H2O) একটি পলার যৌগ। পানিতে (H2O) H ও O এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য (3.5-2.1) = 1.4 যা (0.5-0.9) এর মধ্যে অর্থাৎ পোলারিটি প্রদর্শন করে। এইজন্য H2O অনুতে বন্ধন গঠন -।- হয়। H বন্ধনের মাধ্যমে একাধিক পানির অনু যুক্ত হতে পারে এবং লঘু আন্তঃআনবিক আকর্ষন বলের সৃষ্টি হয় দরুন পানি তরল।
অপরদিকে মিথেন (CH4) অপোলার অনু। CH4 অনুতে C ও H এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.4 । এবং কোনো পোলারিটি প্রদর্শন করে না এবং মিথেন অনুতে কোনো H বন্ধন গঠন করে না। তাই CH4 সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে।
সাধারণ তাপমাত্রায় পানি (H2O) তরল এবং মিথেন (CH4) গ্যাসীয় বলে এদের মধ্যে স্ফুটনাংক ভিন্নতা দেখা যায় ।মূলত বন্ধনের কারণে এদের স্ফুটনাংক ভিন্ন।