A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৮🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকস্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ক্যাম্বিয়াম । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বহুকোষী উন্নত উদ্ভিদ দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এসব কোষ সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে টিস্যুতে বিভক্ত হয়। কারণ— বহুকোষী জীবে শ্রমবিভাগ আছে এবং প্রত্যেকটি কাজই এক বা একগুচ্ছ কোষের উপর ন্যস্ত থাকে । সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করাই এ শ্রম বিভাগের উদ্দেশ্য। কাজেই শ্রম বিভাগই টিস্যু সৃষ্টির প্রধান কারণ । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত 'P' দ্বারা একবীজপত্রী উদ্ভিদের মূলকে বুঝানো হয়েছে। নিচে এর অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো—

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত ধরন 'Q' দ্বারা জাইলেম ও ফ্লোয়েম দ্বারা গঠিত ভাস্কুলার বান্ডলকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েম উভয় অংশ একই ব্যাসার্ধে অবস্থিত হলেও বিভিন্ন উদ্ভিদে এদের বিন্যাস বিভিন্ন হতে পারে নিচে তা বিশ্লেষণ করা হলো- দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে এবং এদের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে ডাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে, তবে এদের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এ ধরনের গঠনকে বলা হয় বন্ধ সমপার্শ্বীয়। অনেক সময় দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে এবং জাইলেমের উভয় পার্শ্বে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমদ্বিপার্শ্বীয়। কুমড়া কাণ্ডে এ ধরনের গঠন দেখা যায়। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ কাণ্ডে কখনও জাইলেমকে ঘিরে ফ্লোয়েম, আবার কখনও ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করে। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে জাইলেম-ফ্লোয়েমের গুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে এরা বৃত্তাকারে অবস্থান করে। উদ্ভিদ মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে বান্ডল গঠন না করে পৃথক পৃথকভাবে সজ্জিত থাকে। এ ধরনের গঠনকে অরীয় প্রকৃতির গঠন বলে। সুতরাং বিশ্লেষণমূলক আলোচনা থেকে সহজেই বোঝা যায়, জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অংশভেদে (যেমন— কাণ্ড ও মূল) ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”