A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (3 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – যৌক্তিক বিভাগ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ২য় অধ্যায় — যৌক্তিক বিভাগ🔢 সৃজনশীল নং ১০২🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যৌক্তিক বিভাগের নিয়ম ছয়টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় কোনো শ্রেণিবাচক বা জাতিবাচক পদকে দুটি উপজাতিতে ভাগ করা যায় তাকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে কোনো শ্রেণিবাচক বা জাতিবাচক পদকে দুটি উপজাতিতে ভাগ করা হয়। যাদের একটি হয় সদর্থক পদ এবং অপরটি নঞর্থক পদ। অর্থাৎ দ্বিকোটিক বিভাগে বিভক্ত দুটি উপজাতি পরস্পর বিরুদ্ধ পদ হয়। যেমন- মানুষকে 'সুন্দর' ও 'অসুন্দর' এ দুটি পরস্পর বিরুদ্ধ পদে বিভক্ত করা দ্বিকোটিক বিভাগের দৃষ্টান্ত ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রে 'মানুষ' পদের যৌক্তিক বিভাজন সঠিক নয়। ব্যাখ্যা করা হলো-

এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো জাতিবাচক বা শ্রেণিবাচক পদকে বিভক্ত করার সময় সর্বদা একটি মূলনীতি অনুসরণ করতে হবে। এ নীতির কারণে আমরা শিক্ষা মূলনীতির ভিত্তিতে মানুষ জাতিকে শিক্ষিত ও অশিক্ষিত নামক দুটি উপজাতিতে ভাগ করতে পারি।

কিন্তু উদ্দীপকের চিত্রে মানুষ পদের যৌক্তিক বিভাজনে এই নীতি অনুসরণ করা হয়নি। এখানে মানুষ পদকে লম্বা মানুষ, ফর্সা মানুষ ও সৎ মানুষ এই তিনটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে একটির নীতির পরিবর্তে উচ্চতা, বর্ণ ও সততা এই তিনটি নীতির আলোকে মানুষ পদকে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের চিত্রে মানুষ পদের যৌক্তিক বিভাজন প্রক্রিয়াটি সঠিক নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্রে যৌক্তিক বিভাগের সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।বিশ্লেষণ করা হলো-

যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের বিভক্তকরণের সময় একটি মূলসূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক মূলসূত্র অনুসরণ করা হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। আর এরূপ ভ্রান্ত বিভাগের নাম সংকর বিভাগ। যেমন- মানুষ জাতিকে সৎ,অসৎ ও জ্ঞানী—এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র (সৎ, অসৎ ও জ্ঞান) অনুসরণ করা হয়েছে।

তেমনি উদ্দীপকে বর্ণিত চিত্রে 'মানুষ' পদকে 'লম্বা মানুষ', 'ফর্সা মানুষ' ও 'সং মানুষ' এই তিনটি উপজাতিতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক বিভাগে একটির পরিবর্তে তিনটি সূত্র (উচ্চতা, বর্ণ ও সততা) গ্রহণ করা হয়েছে। এরূপ তিনটি সূত্রের মাধ্যমে বিভক্ত করায় সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।

তাই বলা যায় যে, চিত্রটি যৌক্তিক বিভাগের সংকর বিভাগজনিত অনুপপত্তির দৃষ্টান্ত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – যৌক্তিক বিভাগ, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ২য় পত্র (এইচএসসি)”