A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ২৯🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিলোম হলো পৌষ্টিকনালি ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থান, যা মেসোডার্মাল পেরিটোনিয়াম কলার আবরণ দ্বারা আবৃত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নামকরণের আন্তর্জাতিক নিয়মানুসারে কোনো জীবের নামকরণে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে, দুই শব্দের সমন্বয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। সুইডিস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৮ সালে দ্বিপদ নামকরণের নীতিমালা প্রবর্তন করেন। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens। এক্ষেত্রে Homo হলো মানুষের গণ-এর নাম এবং sapiens হলো মানুষের প্রজাতি নামের নির্দেশক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'A' হলো Chordata পর্বের Urochordata উপপর্ব। নিচে Urochordata উপপর্বের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হলো-

১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড অবস্থিত।

২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত।

৩. পরিণত প্রাণী নিশ্চল; নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু।

৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীরে অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে।

৫. উভলিঙ্গী, জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান।

৬. লার্ভার প্রতীপ রূপান্তর ঘটে অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অন্নত বৈশিষ্ট্য অর্জন করে।

৭. রক্তসংবহনতন্ত্র মুক্ত ধরনের। হৃৎচক্রের রিভার্স পেরিস্ট্যালসিস দেখা যায় অর্থাৎ রক্তপ্রবাহ প্রতিবার উল্টোদিকে গতিপথ পরিবর্তন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত 'A', 'B' ও 'C' হলো যথাক্রমে Chordata পর্বের তিনটি উপপর্ব Urochordata, Cephalochordata এবং Vertebrata। Vertebrata উপপর্বটি Urochordata এবং Cephalochordata উপপর্ব থেকে যে ভিন্ন তা এদের বৈশিষ্ট্যগত পার্থক্য থেকে বুঝা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো-

Urochordata উপপর্ব:
১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড অবস্থিত।
২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত।
৩. পরিণত প্রাণী নিশ্চল; নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু।
৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে।
৫. উভলিঙ্গ জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান।

Cephalochordata উপপর্ব:
১. এদের লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত।
২. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে।
৩. গলবিলে ফুলকারন্দ্র থাকে।

Vertebrata উপপর্ব:
১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুম্নাকান্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মুখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে।
৩. মাছ ও অ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্দ্র থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”