| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
শ্বসনকালে নির্গত CO2 গ্যাসের আয়তন ও গৃহিত O2 গ্যাসের আয়তনের অনুপাতকে শ্বসনিক হার বলে ।
অবাত শ্বসনকারী অনুজীব যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য ভেঙে অ্যালকোহল তৈরি করে তাকে গাজন বা ফার্মান্টেশন বলে।এ প্রক্রিয়ায় গ্লুকোজ অণু অক্সিজেনের অনুপস্থিতিতে অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল অথবা ল্যাকটিক এসিড সৃষ্টি হয় এবং অল্প পরিমাণ শক্তি উৎপাদন হয়।
উদ্দীপকের প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস।
গুকোজকে শ্বসনিক বস্তু ধরলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি পর্যায়ক্রমিকভাবে নিম্নরূপ দাঁড়ায় :
(i) গ্লুকোজ, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে গ্লুকোজ-৬ ফসফেট-এ পরিণত হয়।
(ii) গ্লুকোজ-৬-ফসফেট, ফ্রুক্টোজ-৬ ফসফেট-এ রূপান্তরিত হয়।
(iii) ফুক্টোজ-৬-ফসফেট, ATP হতে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ-১, ৬- বিসফসফেট-এ পরিণত হয়।
(iv) ফুক্টোজ-১৬-বিসফসফেট (৬ কার্বনবিশিষ্ট) ভেঙে এক অণু ৩ ফসফোগ্লিসার্যালডিহাইড (৩ কার্বনবিশিষ্ট) এবং এক অণু ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট (৩ কার্বনবিশিষ্ট) সৃষ্টি হয়।
(v) ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড এক অণু অজৈব ফসফেট গ্রহণ করে ১,৩ বিসফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়।
(vi) ১, ৩- বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, একটি ফসফেট হারিয়ে ৩ ফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়।
(vii) ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের কার্যকারিতায়, ২-ফসফোগ্লিসারিক অ্যাসিড-এ পরিণত হয়।
(viii) ২-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ইনলেজ এনজাইমের কার্যকারিতায়, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড-এ পরিণত হয়।
(ix) ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায়, পাইরুভিক অ্যাসিড-এ পরিণত হয়।
গুকোজ হতে পাইরুভিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।
উদ্দীপকের প্রক্রিয়াটি সবাত শ্বসন এর ধাপ।
সবাত শ্বসন একটি কোষীয় শ্বসন।
সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে ঘটে।যথা-
১.গ্লাইকোলাইসিস
২.পাইরুভিক এসিডের জারণ
৩.ক্রেবস্ চক্র
৪.ইলেকট্রন ট্রান্সফার ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও পানি উৎপাদনকালে নিম্নরূপ শক্তি উৎপাদন করে:
গ্লাইকোলাইসিস -
এ প্রক্রিয়ায় 2 টি ATP তৈরি হয়।
পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন-
এ প্রক্রিয়ায় কোনো ATP তৈরি হয় না।
ক্রেবস্ চক্র-
এ প্রক্রিয়ায় 2 টি ATP তৈরি হয়।
ETC -
এ প্রক্রিয়ায় 32 টি ATP তৈরি হয়।
সবাত শ্বসনে সর্বমোট 36 টি ATP তৈরি হয়।বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মোট 10 kcal শক্তি সরবরাহ হয়,,সে হিসেবে 36 টি ATP থেকে সর্বমোট 360 kcal শক্তি সরবরাহ হয়।
সুতরাং বলা যায়,সবাত শ্বসনে এক অনু গ্লুকোজ ভেঙে সর্বমোট 360 kcal শক্তি উৎপাদিত হয়।