A. Nayan
A. Nayan
11 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

কোনো তড়িৎ কোষ একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে কোষসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে বা তড়িৎশক্তি ব্যয় করে, তাকে ঐ কোষের তড়িচ্চালক শক্তি বা e.m.f (electromotive force) বলে।

উত্তর:

তড়িৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বাধাগ্রস্ত হয় তাকেই রোধ বলা হয়। ও'মের সূত্র হতে পাই,

I=VR

বা, I1R; যখন V ধ্রুব

অর্থাৎ বিভব পার্থক্য ধ্রুব থাকলে বিদ্যুৎপ্রবাহ ও রোধ পরস্পরের ব্যস্তানুপাতিক। রোধ বেশি হলে বিদ্যুপ্রবাহ কম হবে এবং রোধ কম হলে বিদ্যুৎপ্রবাহ বেশি হবে। ফলে রোধের হ্রাস বৃদ্ধিতে বিদ্যুৎ প্রবাহেরও হ্রাস বৃদ্ধি ঘটে। এছাড়াও তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় এবং বিদ্যুৎপ্রবাহ কম হয়।

উত্তর:

এখানে,

R1=15Ω
R2=15Ω
R3=25Ω

এক্ষেত্রে, R1,R2,R3 সমান্তরালে যুক্ত। এদের তুল্যরোধ Req হলে,

1Req=1R1+1R2+1R3

=115+115+125=5+5+375=1375Req=7513=5.77Ω (Ans.) 

উত্তর:

উদ্দীপকের বর্তনীতে তড়িৎ প্রবাহের মান,

এখানে,

V=12 V
R=5.77Ω [গ হতে] 

I1=VR=125.77=2.08 A

এখন বর্তনীর R1,R2R3 রোধ তিনটিকে শ্রেণিতে যুক্ত করলে বর্তনীটি হবে নিম্নরূপ-

এখন, R1,R2R3 রোধ শ্রেণিতে যুক্ত থাকায় তুল্যরোধ হবে,

RS=R1+R2+R3
=15Ω+15Ω+25Ω
=55Ω

এখানে,

V=12 V
R=55

তড়িৎ প্রবাহ, I2=VR

=1255

=0.218 A

I1>I2

সুতরাং I1I2=0.2182.08=0.105 

I1=0.105I2

অতএব বর্তনীর রোধগুলো শ্রেণিতে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান সমান্তরালে যুক্ত অবস্থার তড়িৎ প্রবাহের মানের 0.105 গুণ হবে।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – চল বিদ্যুৎ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”