| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
মেটাসেন্ট্রিক ক্রোমোসোম: যে ধরনের ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে অবস্থিত, মেটাসেন্ট্রিক ক্রোমোসোমের বাহুদুটি সমান এবং কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় মেটাসেন্ট্রিক ক্রোমোসোমক V আকৃতির দেখায় তাকে মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে।
জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড।
নির্দিষ্ট DNA বেস সিকুয়েন্স এবং এরা যে অ্যামিনো এসিড স্পেসিফাই করে তাদের জেনেটিক কোড বলে।অন্যভাবে বলা যায়, জেনেটিক কোড হলো DNA এবং RNA এর বেস ট্রিপলেট যা প্রোটিন সংশ্লেষণের জন্য বংশগতিক তথ্য বহন করে, অ্যামিনো এসিড নির্দেশ করে এবং রাইবোজোমে প্রতিরূপণের জন্য শুরু ও শেষ কোডন নির্দেশ করে।
জেনেটিক কোড ত্রয়ী প্রকৃতির, বিরামহীন, সর্বজনিন। জেনেটিক কোড সর্বদা তিন অক্ষরবিশিষ্ট বা ট্রিপলেট কোড। শুরু ও সমাপ্তি কোড সুনির্দিষ্ট। AUG হচ্ছে সূচনাকারী কোডন এবং UAA, UAG & UGA হচ্ছে সমাপনী কোডন।
'Q' দ্বারা নির্দেশিত অনুটি হচ্ছে RNA (mRNA)।
রাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত নাম RNA. সকল জীবকোষেই RNA থাকে। রাসায়নিকভাবে রাইবোজ শ্যুগার, নাইট্রোজিনাস বেস এবং ফসফেট নিয়ে RNA গঠিত। সাধারণত পাঁচ প্রকার RNA দেখতে পাওয়া যায়, যথা- tRNA, mRNA, RNA, RNA এবং মাইনর RNA। mRNA প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এর গঠন নিম্নে দেওয়া হলো:
RNA একটি একসূত্রক নিউক্লিক অ্যাসিড। এটি রাইবোজ সুগার, চার ধরনের নাইট্রোজেনযুক্ত বেস এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। চার ধরনের নাইট্রোজেনযুক্ত বেসের মধ্যে রয়েছে- দুধরনের পাইরিমিডিন ও দুধরনের পিউরিন। পাইরিমিডন বেস হচ্ছে সাইটোসিন ও ইউরাসিল এবং পিউরিন বেস হলো অ্যাডেনিন ও গুয়ানিন। RNA সূত্রের দৈর্ঘ্য নির্ভর করে নিউক্লিওটাইডের সংখ্যার উপর। ক্ষুদ্রতম RNA সূত্রে ২২টি এবং একটি বড় অনুতে ১০ হাজার নিউক্লিওটাইড থাকতে পারে। RNA সূত্রের দৈর্ঘ্য নির্ভর করে নিউক্লিওটাইডের সংখ্যার উপর। ক্ষুদ্রতম RNA সূত্রে ২২টি এবং একটি বড় অনুতে ১০ হাজার নিউক্লিওটাইড থাকতে পারে।
উদ্দীপকে উল্লিখিত 'M' এবং 'N' প্রক্রিয়াগুলো হচ্ছে যথাক্রমে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন।
ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াকে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। DNA অণুকে RNA তে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন এবং mRNA থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এদের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হল: